সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কৃতজ্ঞতা ও অশ্রুজলে এমএম কলেজের শিক্ষক রেজাউল করিমের বিদায় সংবর্ধনা

পাপিয়া মল্লিক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম
কৃতজ্ঞতা ও অশ্রুজলে এমএম কলেজের শিক্ষক রেজাউল করিমের বিদায় সংবর্ধনা। ছবি: গ্রামের কাগজ

আবেগ ও ভালোবাসায় বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রেজাউল করিমকে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে আব্দুল হাই মিলনায়তনে বিদায় সংবর্ধনা হয়।

শিক্ষক শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় স্মৃতি, কৃতজ্ঞতা ও অশ্রুজলের সংমিশ্রণে অনুভূতি প্রকাশের এক অনন্য মিলনমেলায়।

অনুষ্ঠান¯’ল সাজানো হয় বিশেষ আবহে বিদায়ের বিষন্নতার ও শ্রদ্ধার আবহকে আরও গভীর করে তোলে। সাদা কালো বেলুন ও ব্যানারে ফুটে ওঠে প্রিয় শিক্ষকের প্রতিচ্ছবি যিনি শিক্ষার্থীদের অভিভাবকসম ও সহকর্মীদের প্রেরণার উৎস ছিলেন বলে জানান অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন এমএম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশীদ, ঢাকা সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে অধ্যাপক ড. রেজাউল করিমের দীর্ঘ শিক্ষকতা জীবন, তার প্রজ্ঞা, শৃঙ্খলা, শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সমাজবিজ্ঞানের উন্নয়নে তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিদায়ী বক্তব্যে আবেগী কণ্ঠে অধ্যাপক ড. খ. ম. রেজাউল করিম বলেন, এই কলেজ শুধু তার কর্মস্থল নয়, এটি তার জীবনের আত্মার অংশ। প্রতিটি সহকর্মী ও শিক্ষার্থী তার পরিবার। তিনি বিদায় নিচ্ছেন ঠিকই, কিন্তু হৃদয়ের বন্ধন কখনো ছিন্ন হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর পারভীন সুলতানা। আলোচনা শেষে বিদায়অ শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়। বিদায়ের মুহূর্তে অনেকের চোখে ছিল নীরব অশ্রু।

প্রসঙ্গত বিদায় সংবর্ধনা প্রাপ্ত শিক্ষক রেজাউল করিম খুলনার উ”চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক পদে নিযুক্ত হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X