সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে প্রশিক্ষন শেষে কিশোরীদের মধ্যে জেলা প্রশাসকের চেক বিতরণ

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান । ছবি-প্রতিনিধি

যশোরের মণিরামপুরে এক’শ কিশোরীর সচেতনতামূলক প্রশিক্ষণ শেষে উপকরণসহ উৎসাহ বোনাসের চেক কিতরণ করা হয়েছে। বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন। দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের আওতায় উপকরণসহ উৎসাহ বোনাসের চেক বিতরণ করা হয়।

উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। মাহাবুবুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যশোর বিআরডিবির উপ পরিচালক কামরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ ওজিউল্লাহ খান, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার বিশ্বজিৎ কুমার ঘোষ ও শিক্ষার্থী আদিবা নাহার প্রাপ্তি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রান্তিক কিশোরীরা ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে বড় অংকের মুনাফা পেতে পারে, সেই লক্ষ্যে কাজ করে চলছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন উৎসবমুখর এবং নির্বিঘ্ন করতে প্রশাসনের ব্যাপক তৎপরতা রয়েছে।তবে কেউ যদি এ নির্বাচন বানচাল করতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা প্রয়োগ করা হবে।বিআরডিবি যশোরের উপ-পরিচালক বিএম কামরুজ্জামান প্রকল্পের সুবিধাসমূহ তুলে ধরে বলেন, কিশোরীদের জন্য বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। যেখানে প্রতিমাসে একজন কিশোরী ২০০ টাকা জমা দিলে সরকার তাকে অতিরিক্ত ৪০০ টাকা প্রদান করছে। ফলে প্রান্তিক পর্যায়ের কিশোরীদের জন্য আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। অনুষ্ঠানে সফল তিনজন কিশোরীর মধ্যে দুই জনকে ২১ হাজার এবং একজনকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X