সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাব-রেজিস্ট্রি অফিসে চাকরি দেওয়ার নামে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর আদালেতে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি-সংগৃহীত

যশোরে সাব-রেজিস্ট্রি অফিসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টাস্ক কালেক্টর খতেজা বেগম রিতার বিরুদ্ধে আদালতে হয়েছে। নড়াইলের লোহাগাড়া উপজেলার আড়িয়ারা গ্রামের মনিরুজ্জামানের ছেলে যশোর শহরের আরএন রোডের বাসিন্দা শেখ সাদি বাদী হয়ে এ মামলা করেছেন।অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন। আসামি খতেজা বেগম রিতা ঠাকুরগাঁও সদরের মুন্সিপাড়ার জুয়েলের স্ত্রী এবং মৃত আব্দুল খালেকের মেয়ে। তিনি ঠাকুরগাঁও জেলা সাব-রেজিস্ট্রি অফিসে টাস্ক কালেক্টর (টিসি) পদে কর্মরত আছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ সাদির দুলাভাইয়ের ঠাকুরগাঁওয়ের বাসার প্রতিবেশী হওয়ায় তিনি আসামি রিতার সঙ্গে পরিচিত হন। তার স্ত্রীর লেখাপড়া শেষ হওয়ায় চাকরির জন্য রিতার কাছে আবেদন করলে আসামি তার অফিসে চাকরি দেয়ার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হলে শেখ সাদির কাছ থেকে রিতা যশোরে এসে ১২ লাখ টাকা দাবি করেন। এরপর দুই দফায় ৮ লাখ টাকা প্রদান করা হয়। চাকরির জন্য রিতা ৬ মাসের মধ্যে তাকে চাকরি দেবেন বলে একটি চুক্তিনামায় স্বাক্ষর করেছিলেন। কিন্তু পরবর্তীতে চাকরি দিতে ব্যর্থ হলে, টাকা ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। টাকা আদায়ে ব্যর্থ হয়ে শেখ সাদি আদালতে মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X