সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে মাদকসহ দুই যুবক আটক, টাকা ও মোটরসাইকেল জব্দ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম
ছবি-সংগৃহীত

যশোরে ডিবি পুলিশের অভিযানে দুই বোতল উইন কোরেক্স মাদক, প্রায় পৌনে এক লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ধর্মতলার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, যশোর শহরতলীর খোলাডাঙ্গা ব্যাংকিং কলোনির বাসিন্দা বখতিয়ার রহমানের ছেলে লিওন হোসেন ফরহাদ (২৩) এবং ধর্মতলার আক্তার আলীর বাড়ির ভাড়াটিয়া সোহেল রানা (২৮)।

ডিবি পুলিশের এসআই মো. কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ধর্মতলার মোড়স্থ সাতক্ষীরা ঘোষ ডেয়ারির সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ফরহাদ হোসেনের কাছ থেকে দুই বোতল উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া সোহেল রানার প্যান্টের পকেট থেকে ৮৫ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি এফজেড মোটরসাইকেল (নম্বর: যশোর-ল-১২-০০৮৪) জব্দ করা হয়। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X