সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা জখম, থানায় মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম
কোতোয়ালি থানা

যশোরে নেশাগ্রস্ত এক ছেলের হাতে তার মা আহত হওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগী লায়লা পারভীন শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার বাসিন্দা। তিনি মঙ্গলবার রাতে তার ছেলে সায়েম রেজার বিরুদ্ধে থানায় এ মামলা করেন। এ ঘটনায় তার মেয়ে জান্নাতী তাজরীকেও আঘাত করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছেলে সায়েম রেজা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও সন্ত্রাসী প্রকৃতির। সে এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত এবং প্রায়ই তার মা ও বোন জান্নাতী তাজরী (২৬)কে মারধর করে আসছে। পরিবারের পক্ষ থেকে একাধিকবার বোঝানোর চেষ্টা করা হলেও সে কোনো কথাই শোনেনি।

মামলায় আরও উল্লেখ করা হয়, গত ১২ জানুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে সায়েম তার মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করে। এতে লায়লা পারভীনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে সায়েম বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তা তার মায়ের ডান চোখের পাশে লাগে এবং গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় সে তার বোনকেও খারাপ আচরণ ও মারধরের চেষ্টা করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সায়েম দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত লায়লা পারভীনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X