সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির আটক

পিস্তল ও ১৫টি ককটেল উদ্ধার
কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২৮ এএম
যশোরের শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির আটক, পিস্তল ও ১৫টি  ককটেল উদ্ধার ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরে আলোচিত সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

মধ্যরাতে চালানো এ অভিযানে তার ব্যবহৃত ফ্ল্যাট থেকে একটি পিস্তল ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি চারতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি। আটক সাব্বির শহরের চাঁচড়া রায়পাড়ার মশিয়ার রহমান খোকনের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোল্ডেন সাব্বির দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং সেখান থেকেই তিনি অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব রাতের অন্ধকারে অভিযান চালিয়ে ফ্ল্যাটে ঢুকে তাকে আটক করে। রান্নাঘর থেকে একটি পিস্তল এবং খাটের পাশে লুকিয়ে রাখা ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, গোল্ডেন সাব্বির দুটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে যশোরের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

এর আগেও ২০২০ সালে তাকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার সঙ্গে আরও দুই সহযোগীকেও আটক করা হয়।

র‌্যাব বলছে, তার বিরুদ্ধে আরও বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা অস্ত্র ও ককটেল দিয়ে যে কোনো সময় বড় ধরনের সহিংসতা ঘটাতে পারতেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X