সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে ব্যাংক হিসাব হ্যাক করে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

যশোরের মণিরামপুরে চিনেটোলা সোনালী ব্যাংকের এক গ্রাহকের হিসাব হ্যাক করে সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার মণিরামপুরের রামনগর গ্রামের ওমর আলী খাঁর ছেলে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, খাগড়াছড়ির মানিকছড়ি সোনালী ব্যাংকের গ্রাহক মনির হোসেন, ঠাকুরগাঁও শাখা সোনালী ব্যাংকের গ্রাহক নূর ইসলাম, সাতক্ষীরার কালিগঞ্জ সোনালী ব্যাংক শাখার গ্রাহক হাসিব হোসেন এবং পিরোজপুর সোনালী ব্যাংকের গ্রাহক নিপু আক্তার।

মামলার অভিযোগে জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের মণিরামপুর চিনেটোল সোনালী ব্যাংকের একটি হিসাবে ৩ লাখ ৫১ হাজার ৭৮৪ টাকা জমা ছিল। গত ১ জানুয়ারি তিনি ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে দেখতে পান, হিসাবে মাত্র ২ হাজার ১৮৪ টাকা রয়েছে। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, আসামিরা একে অপরের সহযোগিতায় একটি ই-মেইল ঠিকানা খুলে সোনালী-ই ওয়ালেট অ্যাপস চালু করেন।

১ জানুয়ারি আসামি মনির হোসেনের হিসাবে ৪৯ হাজার ১০০ টাকা এবং আসামি নুর ইসলাম, হাসিব হোসেন ও নিপু আক্তারের হিসাবে ১ লাখ টাকা করে ট্রান্সফার নেওয়া হয়। বিষয়টি তিনি ব্যাংকের ম্যানেজারকে লিখিতভাবে জানান এবং থানায় একটি জিডি করেন। পরে টাকা আত্মসাৎকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করে তিনি আদালতে এ মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X