সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খেলাধূলা প্রতিযোগিতা ও পুরস্কারে প্রান্তিক শ্রেণির শিক্ষার্থীদের প্রাণবন্ত দিন উপহার

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম
মঙ্গলবার যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে আইইডি'র আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ। ছবি: গ্রামের কাগজ

যশোরে প্রায় দু’শ’ শিক্ষার্থীকে নিয়ে বিভিন্ন খেলাধূলা, প্রতিযোগিতার মাধ্যমে সামাজিক সমাবেশ করেছে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট-আইইডি যশোর কেন্দ্র। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে ৩৮ জন শিশুকে পুরস্কৃত করা হয়। মঙ্গলবার যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুলটির অধিকাংশ শিক্ষার্থীই সমাজের প্রান্তিক শ্রেণি ও দরিদ্র পরিবারের সন্তান।

সকালে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে খেলাধুলার মাধ্যমে সামাজিক ও পরিবেশ ইস্যুতে সমাবেশের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সামাজিক সমাবেশে খেলাধূলায় বিদ্যালয়ে প্রায় দুশ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে। খেলাধূলার মধ্যে ছিলো দৌড় প্রতিযোগিতা, ব্যাঙ লাফ, মোরগ লড়াই ও লাফ দড়ি। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে দুজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ ৩৮ জন শিশুকে পুরস্কারে ভূষিত করা হয়।

সামাজিক সমাবেশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ। শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস. এম নজরুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অঞ্জন কুমার বিশ্বাস, আজিজুর রহমান প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X