সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বার্মিজ চাকুসহ দুইজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি-সংগৃহীত

যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার একটি গ্যারেজ থেকে তালা ভেঙ্গে চুরির সময় চাকুসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শহরের শংকরপুর মহিলা মাদ্রাসা এলাকার মৃত আজাহার আলীর ছেলে পুলেরহাটের ভাড়া বাসিন্দা ফয়সাল হোসেন ও রেলগেট গাড়োয়ানপাড়ার ফারুক সরদারের ছেলে বিদ্যুৎ। মঙ্গলবার আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, শেখ সেলিম সোমবার রাতে তার গ্যারেজে একটি ইজিবাইক ও মোটরসাইকেল রেখে তালা দিয়ে বাড়ি চলে যান। গভীর রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পান একদল চোর তার গ্যারেজের তালা ভাংছে। এ সময় দ্রুতর হৃদয় ও শুকুর আলী বের হয়ে গ্যারেজের সামনে আসলে আসামিরা চাকুর ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে চালিয়ে যাওয়ার চেষ্টা করে। চিৎকার দিয়ে আশেপাশের লোকজন জড়ো করে ফয়সাল ও বিদ্যুতকে ধরে ফেলে স্থানীয়রা। এরমধ্যে হৃদয়কে ছুরিকাঘাতে জখম করে তারা। এরপর পুলিশ সংবাদ দিয়ে আটক দুইজনকে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় আটক দুইজনসহ তাদের সহযোগী শংকরপুরের জাহাঙ্গীর আলমের ছেলে সোহেলকে আসামি করে কোতয়ালি থানায় দ্রুত বিচারক আইনে মামলা করেছেন গ্যারেজ মালিক শেখ সেলিম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X