সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে মেয়ের বিয়ের দাওয়াত না দেয়ায় সাবেক সেনাসদস্যকে কুপিয়ে জখম

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি-সংগৃহীত

যশোর শহরের পালবাড়ি মোড় এলাকায় মেয়ের বিয়ের দাওয়াত না দেওয়ায় তরিকুল (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিবেশী যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের পালবাড়ি মোড় সংলগ্ন তাকওয়া মসজিদ গলিতে।আহত তরিকুল বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তরিকুল সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট । তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামের মৃত আইতাল মিয়ার ছেলে। বর্তমানে পালবাড়ি মোড় এলাকার তাকওয়া মসজিদ গলিতে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, তরিকুলের মেয়ের বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী ইয়ামিনের (৩০) সাথে বিরোধের সৃষ্টি হয়। দাওয়াত না পেয়ে ইয়ামিন আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। মঙ্গলবার বিকেলে ইয়ামিন তরিকুলের বাড়িতে গিয়ে ওই দাওয়াত নিয়ে বাগবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তরিকুলকে বাড়ির ভেতর একা পেয়ে ইয়ামিন তার হাতে থাকা কুড়াল দিয়ে তরিকুলের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ইয়ামিন দ্রুত পালিয়ে যান।

পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা ও মুখে গভীর ক্ষত হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।

আহত তরিকুলের ছেলে জানান, সামান্য বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে এভাবে প্রাণঘাতী হামলা চালানো হবে তা তারা কল্পনাও করতে পারেননি। এ ঘটনায় হামলাকারী ইয়ামিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজনরা।

যশোর কোতোয়ালি থানা পুলিশ জানায়, বিষয়টি তারা অবগত রয়েছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ইয়ামিনকে আটকের লক্ষ্যে অভিযান শুরু করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X