সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নিরক্ষর কবি আজগার আলী আর নেই

পারভেজ আলী মোহর চাড়াভিটা( বাঘারপাড়া) থেকে
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
নিরক্ষ কবি আজগার আলী  । ফাইল ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলার রানগর গ্রামের প্রখ্যাত নিরক্ষর পল্লী কবি আজগর আলী আর নেই। গতকাল সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন কবি আজগর আলী। শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ মঙ্গলবার জোহর নামাজের পর মরহুমের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

পল্লী কবি আজগর আলী গ্রামবাংলার সহজ-সরল জীবন, মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না ও সমাজবাস্তবতাকে কেন্দ্র করে অসংখ্য ছড়া ও কবিতা রচনা করেছেন। নিরক্ষর হলেও তাঁর সৃষ্টিশীল প্রতিভা ও জীবনবোধের গভীরতা তাঁকে গ্রামাঞ্চলে ব্যাপক পরিচিতি এনে দেয়। তাঁর কবিতা ও ছড়ায় ফুটে উঠত গ্রামীণ সংস্কৃতির প্রাণস্পন্দন।

শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের কাছে তাঁর লেখা ছিল বিনোদনের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক চেতনার উৎস। তাঁর মৃত্যুতে রানগর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সাহিত্যপ্রেমী ও শুভানুধ্যায়ীরা এই গুণী মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X