সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর-৪ আসনে বিএনপি প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়ন আপিলেও অবৈধ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
যশোর-৪ আসনের বিএনপি প্রার্থী টি এস আইয়ুব  ¦ ফাইল ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফিরে পাওয়ার আশায় নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলেও ঋণখেলাপির অভিযোগে যশোর-৪ আসনের বিএনপি প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে কমিশন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আপিল শুনানির চতুর্থ দিন শেষে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানায়।

ইসি সূত্রে জানা গেছে, ঋণখেলাপির অভিযোগের বিষয়ে পর্যাপ্ত যুক্তি ও কাগজপত্র উপস্থাপন না করায় টি এস আইয়ুবের আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে। ফলে তিনি যশোর-৪ আসনে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন।

এর আগে, গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ঋণখেলাপির দায়ে টি এস আইয়ুবের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X