রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরের নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি-সংগৃহীত

নেশা কারার জন্য টাকা না পেয়ে মা রাবেয়া বেগমকে মারপিট ও ছুরি দিয়ে জখমের চেষ্টার অভিযোগে ছেলে রাতুল মোড়লের (১৯) বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মা রাবেয়া বেগম বাদি হয়ে ছেলে রাতুলের বিরুদ্ধে মামলাটি করেছেন। রাতুল যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।অভিযোগটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম আসামি রাতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন।

রাবিয়া বেগম অভিযোগ করেছেন, তার ছেলে নেশাগ্রস্ত। গাজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে থাকে। তিনি ও তার পরিবারের লোকজন রাতুলকে নেশা করতে নিষেধ করলে সে উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে। বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে। মানুষজনকে মারপিট করতে উদ্যত হয়। বাড়ির জিনিসপত্র চুরি করে।সে সময় নিষেধ করলে তাকে খুন জখমের হুমকিও দেয়া হয়।

গত ৯ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে রাতুল তার কাছে নেশা করার জন্য ২০০০ টাকা চায়। টাকা না দিলে তার ওপর ক্ষিপ্ত হয়। একপর্যায়ে তাকে মারপিট করে মাটিতে ফেলে দেয়। পরে একটি চাকু নিয়ে তাকে জখম করতে উদ্যত হয়। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তিনি দৌড়ে অন্য ঘরে চলে যান। পরে ঘরে রাখা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং ঘরের আলমারি থেকে নগদ ত্রিশ হাজার টাকা চুরি করে নিয়ে চলে যায়। যাওয়ার আগে শাসিয়ে যায়- "আজকের মত ছেড়ে দিলাম পরে টাকা চাইলে না দিলে খুন করে ফেলবো"। বাধ্য হয়ে তিনি তার আত্মীয়-স্বজনের সাথে কথা বলেন এবং আদালতে পিটিশন দায়ের করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X