সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
চুড়ামনকাটিতে শোক সভায় অমিত

বেগম খালেদা জিয়া ছিলেন গোটাদেশের অভিভাবক

মিজানুর রহমান, চুড়ামনকাটি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার স্বরণে শোকসভা ও আলোচনা সভা । ছবি-প্রতিনিধি

যশোর সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গোটা দেশবাসীর নিকট দলমত নির্বিশেষে সবচেয়ে প্রিয় একজন মানুষ। তাঁর জানাজা নামাজে উপস্থিতিই বলে দেয় তিনি বাংলাদেশের মানুষের নিকট কতটা আস্থাশীল একজন অভিভাবক ছিলেন।

অমিত বলেন, তিনি ছিলেন জাতীয় ঐক্যর প্রতীক। কতটা ভালোবাসলে গোটা দেশবাসী চোখের পানি ফেলেন একজন মানুষের জন্য তার প্রমান বেগম খালেদা জিয়া। তিনি সারাজীবন জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়েই দেশের উন্নয়নে কাজ করে গেছেন। গনতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য তিনি ছিলেন আপোষহীন এক নেত্রী। ১৯৯১ সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের অসহায় কৃষক পরিবারের জন্য কৃষি লোন, মেয়েদের জন্য উপবৃত্তি চালু করেন। গ্রামীন উন্নয়নে গ্রামগঞ্জে বিদ্যুৎ, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড চালু করেন। শুধু উন্নয়নের জন্য নয়, তার আপোষহীন লড়াকু মানসিকতার কারণে তিনি দেশবাসীর নিকট আস্থার প্রতীক হয়েছিলেন। একজন মানুষ কতটা নির্যাতন সহ্য করতে পারেন তার দৃষ্টান্ত উদাহরণ বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট হাসিনা বেগম খালেদা জিয়ার প্রতি যতটা অন্যায় অত্যাচার নির্যাতন করেছে ঠিক তার চেয়ে অনেক গুন সম্মান দেশবাসী তাকে দিয়েছেন।

রোববার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আবদুল মজিদ।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ২০ কোটি মানুষের হৃদয় জয় করেছেন। জীবনে তিনি অন্যায়ের কাছে মাথানত করেননি। তিনি নিজের জীবনের চেয়ে আপোষহীনভাবে দেশেকে ভালোবেসে গেছেন আজীবন।

এ সময় তিনি আরো বলেন, এদেশের মাটি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ছিলো। খালেদা জিয়ার আদর্শ নৈতিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে। দেশের নারী শিক্ষার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান সব চেয়ে বেশি।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুলু, পল্লী চিকিৎসা মোবারক হোসেন, চুড়ামনকাটি ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মুফতি কবিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, চুড়ামনকাটি ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি সন্তোষ কুমার প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাসিনা ইউসুফ, সেলিনা পারভীন শেলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম, ওলিয়ার রহমান, শাহ আলম, যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসানসহ নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন মুফতি কবিরুল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X