মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষা কর্মকর্তা আশরাফুলের মুক্তির দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন বিক্ষোভ মিছিল

সার্কিট হাউজে শুনানি করছেন তদন্ত টিম
কাগজ সংবাদ
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে ঘুষের অভিযোগে দুদক আটকের ঘটনায় প্রাথমিক শিক্ষকরা আজ যশোর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরে দুদকের অভিযানে আটক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে নির্দোষ উল্লেখ করে তার মুক্তির দাবিতে আন্দোলনে মাঠে রয়েছে যশোরের প্রাথমিক শিক্ষকবৃন্দ।

আজ রোববার (১১ জানুয়ারি) সকালে ঢাকা থেকে আসা তদন্ত টিমের কাছে আশরাফুল আলমের পক্ষে লিখিতভাবে দেন আন্দোলনরত শিক্ষকবৃন্দ।

এরপর দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করা সহ শহরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত যশোর স্যারকে হাউজে তদন্ত টিমের প্রধান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সহ উর্ধ্বতন তিন কর্মকর্তা অবস্থান করছেন।

এক শিক্ষকের কাছ থেকে লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে দুদক যশোর জেলা সমন্বিত কার্যালয়ের টিমের হাতে আটক হন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। তাকে নির্দোষ দাবি করে আন্দোলন করে আসছেন যশোরের প্রাথমিক শিক্ষকরা। এরই অংশ হিসেবে আজ সকাল থেকে মাঠে রয়েছেন প্রাথমিক শিক্ষকগণ।

আজ সকালে প্রাথমিক শিক্ষা বিভাগীয় তদন্ত টিমের প্রধান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান, সদস্য অধিদপ্তরের উপপরিচালক তাপস অধিকারী, খুলনার সহকারি-পরিচালক ফজলে রহমান যশোর সার্কিট হাউজ আসলে সেখানে শিক্ষকদের পক্ষে লিখিতভাবে দেয়া হয় নানা তথ্য।

আশরাফুল আলম নির্দোষ এবং তিনি ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে ঘটনার বাদী নূর নবীকে দুষ্টু প্রকৃতির উল্লেখ করে বলা হয় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে মুক্তি দিতে হবে নিশর্তভাবে। এরপর সার্কিট হাউস থেকে মিছিল সহকারে যশোরের প্রাথমিক শিক্ষকবৃন্দ দুপুরের দিকে চলে আসেন প্রেসক্লাব প্রাঙ্গণে। এখানে তারা মানববন্ধন করেন। এবং পরে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।

শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, শাহিনুর রহমান, আব্দুল জব্বার, তপন মন্ডল সহ অনেকেই উল্লেখ করেন ঘটনাটি একেবারে পাতা ফাঁদ। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে সেরাফ ফাঁসানো হয়েছে। তাকে মুক্তি দিতে হবে কোন শর্ত ছাড়াই। আশরাফুল আলম কে মুক্তি দেয়া না হলে প্রাথমিক শিক্ষকগণ আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

এদিকে যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম জানিয়েছেন, শিক্ষকরা মাঠে রয়েছেন আন্দোলনে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম নির্দোষ বলেই শিক্ষকরা তার মুক্তি চান। তিন সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত টিম যশোর অবস্থান করছেন। আজ সারাদিন তদন্ত চলবে। তদন্ত টিম আন্দোলনরত শিক্ষক বৃন্দ ও ঘটনার বাদী নুরুন্নবীর সাথে পৃথকভাবে কথা বলেছেন। তিনি আশা করছেন তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X