মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ:

অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের

শিমুল ভূইয়া
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিচারক মাসুদ রানার আদালতে অনিন্দ্য ইসলাম অমিত শোকজের জবাব দিলেন ¦ ছবি: গ্রামের কাগজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে যশোর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আদালতে শোকজের জবাব দিয়েছেন। তার জবাবে সন্তোষ প্রকাশ করেছেন বিচারক।

আজ রোববার (১১ জানুয়ারি) সকালে তিনি আদালতে হাজির হয়ে জবাব দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অমিতের আইনজীবী দেবাশীষ দাস।

তিনি বলেন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিচারক মাসুদ রানার আদালতে অনিন্দ্য ইসলাম অমিত সশরীরে হাজির হন। পরে তিনি লিখিত ও মৌখিকভাবে জবাব দেন।

এ সময় বিচারক তার বক্তব্য শোনেন। পরে তিনি সন্তোষ প্রকাশ করে অভিযোগ থেকে অব্যাহতি দেন। শুনানিকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুরসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিচারক অমিতের মৌখিক ও লিখিত বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নির্বাচনী আচরণবিধি সম্পর্কে আরও যত্নবান থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকপ্রাপ্ত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক নোটিশে অমিতকে রোববার সকাল ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেন অনিন্দ্য ইসলাম অমিত, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এই কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আজ তিনি আদালতে হাজির হয়ে জবাব দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X