শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে যশোরে জাতীয় মহিলা পার্টির মতবিনিময়

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর জাতীয় মহিলা পার্টির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমান। ছবি: গ্রামের কাগজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে যশোর গোহাটা রোড জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি সদর উপজেলার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মহিলা পার্টির সাধারণ সম্পাদক শিরিন শীলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম। জেলা জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জাতীয় পাটির সদস্য রুহুল আমিন লাভলু ও একরাম হোসেন জুয়েল, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব শেখ মুকুল, রামনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এস এম শাহিন আলম, কচুয়া ইউনিয়ন মহিলা পার্টির সভাপতি শারমিন নাহার, রামনগর ইউনিয়ন মহিলা পার্টির সভাপতি অজিফা বেগম, ফতেপুর ইউনিয়ন মহিলা পার্টির সভাপতি পারুল আক্তার ও সাধারণ সম্পাদক জলি বেগম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর জাতীয় মহিলা পার্টির সাথে মতবিনিময় সভায় মহিলাদের একাংশ।

জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে ভোটারদেরকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। কেউ বলছে আমাদের প্রার্থীকে ভোট দিন, আপনার এই একটি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আবার কেউ বিভিন্ন উপহার দিয়ে ভোট প্রার্থনা করছেন। এই সকল বাজে কথা ও উপঢৌকনের লোভে আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ আপনারা জাতীয় পার্টির এরশাদের সৈনিক। এরশাদের দল জাতীয় পার্টি আর তার প্রতিকের প্রতি সম্মান প্রদর্শন করে আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের

ইরানে হামলা হলে মার্কিন সহায়তাকারীদেরও টার্গেট করার হুঁশিয়ারি তেহরানের

লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারে হুথিদের হামলা

মহেশপুরে হ্যানিট্যাপ করে চাঁদা আদায় মূলহোতাসহ গ্রেফতার-২

কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ব্যবসায়ীকে জরিমানা; ১৫০ কেজি মাছ ধ্বংস

জোটের সমীকরণে ফের কি সরে দাঁড়াবেন রহমতুল্লাহ?

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা, অপরাধ দমনে জিরো টলারেন্সের আহ্বান

মোরেলগঞ্জে খাল খনন প্রকল্প শেষে ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

নৈগাং বাজারে যৌথ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ আটক ১, থানায় মামলা

গাজী নজরুল পদ হারালে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে চান হিরো আলম

যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীকে  হুমকির প্রতিবাদে মানববন্ধন  

আন্দোলনের মুখে অবরুদ্ধ দিল্লি মেট্রো, চরম ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গায় বাস উল্টে নারী-শিশুসহ আহত ২৩

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

কেশবপুরে নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

ভারতে জেন-জি আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের ফোন!

মোল্লাপাড়ার জিতু হত্যার ঘটনায় চোর সুমন আটক

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ

X