সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোর সরকারি মহিলা কলেজ

আনন্দ উচ্ছ্বাসে প্রাক্তন শিক্ষার্থীদের পুনমির্লনী উদযাপিত

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
আইয়ার রেজা বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়িতে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সাফল্য অর্জন করায় শনিবার যশোর সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনমিলনী অনুষ্ঠানে ক্রেষ্ঠ প্রদান করেন প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ছবি: গ্রামের কাগজ

আনন্দ উচ্ছ্বাসে পুনর্মিলনী উৎসব উদযাপন করেছেন যশোর সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। শনিবার সকালে সরকারি মহিলা কলেজ চত্বরে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

তিনি বলেন, আজকে আমাদের মেয়েরা শিক্ষায় অনেক দূর এগিয়ে গেছে। তবে এর পেছনে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের শিক্ষা সহায়ক কর্মসূচির অনেক অবদান রয়েছে। সেই সরকার বিনা বেতনে মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া সুযোগ, উপবৃত্তি চালু এবং চাকরিতে তাদের জন্য কোটা সৃষ্টি করে। যার কারণে মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পায়। মেয়েরা প্রতিযোগিতার মাধ্যমে যে কোন পেশায় চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের মধ্যে স্বপ্ন বুনে দেওয়ার আহ্বান জানিয়েছেন। যাতে করে তারা নিজের মধ্যে লুকায়িত শক্তিটা উপলব্ধি করতে পারে। নিজেদেরকে মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে ভাবতে পারে। সমাজ ও রাষ্ট্র গঠনে নিজেকে আত্মনিয়োগ করতে পারে।

পুনর্মিলনী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষ রোপণ, স্মৃতি চারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম জাতীয় পতাকা উত্তোলন এবং বৃক্ষ রোপনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা করেন। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান ফারুক, উপাধ্যক্ষ অধ্যাপক আলাউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম, কলেজের রসায়ন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক লুৎফর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক অশোকা রানী দত্ত।শনিবার যশোর সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনমিলনী অনুষ্ঠানের অডিয়েন্স।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন যশোর সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ফিরোজা বুলবুল কলি। আলোচনা সভা শেষে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়িতে দেশ সেরা যশোরের চার শিশু সাবিক সাদত, আইয়ান রেজা, অরশী বিশ্বাস পৃথা এবং আয়েশা সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে শিক্ষার্থী স্মৃতি চারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রাক্তন শিক্ষার্থীদের র‌্যালি বের হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন শিক্ষার্থী রুহি শামসাদ আরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X