সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কমিউনিস্ট বিপ্লবী নেতা আব্দুল হাই কবির ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
কমিউনিস্ট বিপ্লবী নেতা আব্দুল হাই কবির ২১তম মৃত্যুবার্ষিকী পালিত। ছবি:  গ্রামের কাগজ

কমিউনিস্ট বিপ্লবী নেতা শহীদ কমরেড শেখ আব্দুল কবি’র ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াতের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয়, যশোর জেলা, নড়াইল জেলা ও অভয়নগর থানা কমিটির নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ১মিনিট শোক নিরবতা পালন ও শপথ পাঠ করেন। বিকাল সাড়ে ৩ টায় চাকই-মরিচা বাজারে স্মরণসভা শহীদ কমরেড শেখ আব্দুল হাই কবি’র মৃত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির আনুষ্ঠানিক বক্তব্যের পরে কমিউনিস্ট আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন শিল্পী সাইফুল ইসলাম।

সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শ্রমিকনেতা প্রকাশ দত্ত, বিশেষ বক্তা ছিলেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সভাপতি শ্রমিকনেতা আশুতোষ বিশ্বাস, নড়াইল জেলা সভাপতি আক্তার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি নড়াইল জেলা সভাপতি কৃষকনেতা আহম্মত বিশ্বাস, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সহ-সভাপতি শ্রমিকনেতা অ্যাড. আহাদ আলী লস্কার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা কমিটির সভাপতি মনিরুল ইসলাম বাবু, কৃষক সংগ্রাম সমিতি খুলনা জেলা যুগ্ম-সম্পাদক সুকৃতি বিশ্বাস, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা দিলিপ বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাকই-মরিচা বাজার কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ মোল্ল্যা প্রমুখ। সভা পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা নাজমুল হুসাইন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X