সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে নেহালপুর বাজারে দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাহাঙ্গীর আলম ও সানোয়ার হোসেন তিতু,মণিরামপুর থেকে
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
মণিরামপুরে দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন । ছবি-প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর বাজারে সরকারি জমি দখল করে নির্মিত প্রায় ১০টি দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে নেহালপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ান আমিন। এ সময় উপস্থিত ছিলেন নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম, স্থানীয় ভুমি কর্মকর্তা শাহাদাত হোসেন, বাজার কমিটির সভাপতি বাবুল আক্তার, সাধারন সম্পাদক জিন্নাহসহ পুলিশ সদস্যরা।

ভুমি অফিস সুত্র ও স্থানীয়রা জানান, কয়েকমাস আগে নেহালপুর বাজারের সরকারি জমিতে অবৈধভাবে শাহাজান, প্রশান্ত রায়, তালেব, ওয়াহেদ, মহিদুল, আমির আলী, সজ্ঞয়, বিল্লাল ও বিদ্যুৎ গড়ে তোলে এ সমস্ত দোকানঘর। এছাড়াও অবৈধ ভাবে গড়ে তোলা আরও কয়েকটি দোকানঘর রয়েছে। সেখানে বার্ষিক ইজারা নিয়ে বাজার পরিচালিত হয়ে আসছে। বাজার ব্যবস্থাপনা অনুযায়ী উন্মুক্ত স্থানে বাজার বসার কথা থাকলেও কতিপয় অসাধু ব্যবসায়ী উন্মুক্ত স্থান দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করে। এতে বাজার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের পাশাপাশি পথচারী ও বাজারকারীদের চলাচলে ভোগান্তি বাড়ে। এমনকি প্রকৃত ব্যবসায়ীরা জায়গার অভাবে ব্যবসা করতে না পারলেও অবৈধ ঘর নির্মাণ করে তারা ব্যবসা করতে বাধ্য হন।

উপজেলা প্রশাসন নোটিশ ও বাজার কমিটি নিষেধ করলেও দখলদাররা স্থাপনা না সরানোয় শেষ পর্যন্ত অভিযানে নামে প্রশাসন। উচ্ছেদে বাজার এলাকা অবৈধ দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

উপজেলা প্রশাসন জানায়, আমরা শনিবার প্রায় ১০টি অবৈধ ভাবে গড়ে উঠা দোকান ঘর উচ্ছেদ করেছি। বাকী ঘর গুলোর মালিকদের উচ্ছেদের জন্য সাত দিনের সময় বেধে দেওয়া হয়েছে। সরকারি জমি দখল ও বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X