মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে সরিষাক্ষেতে ব্যতিক্রমী দিনব্যাপি জ্ঞানযাত্রা ও প্রতিবেশ অধ্যয়ন

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
যশোরে সরিষাক্ষেতে ব্যতিক্রমী দিনব্যাপি জ্ঞানযাত্রা ও প্রতিবেশ অধ্যয়ন। ছবি: গ্রামের কাগজ

আমরা কোন পথে এগোচ্ছি-সৃষ্টির দিকে, না ধ্বংসের দিকে? সৌন্দর্যের পথে, না বর্বরতার পথে? আনন্দের দিকে, না ভয়ের দিকে? সর্বোপরি-জ্ঞানের দিকে, না অজ্ঞতার দিকে? এই মৌলিক প্রশ্নগুলোকে সামনে রেখে যশোরের সুলতানপুর মাঠে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী পাঠচক্র ও চিন্তনমূলক আয়োজন ‘জ্ঞানযাত্রা ও প্রতিবেশ অধ্যয়ন ২০২৬’।

‘সপ্তাহে একটি বই পড়ি’ উদ্যোগের আয়োজনে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) যশোরের সুলতানপুরস্থ মাঠে সরিষাক্ষেতের মাঝে দিনব্যাপী এই আয়োজনের কেন্দ্রে ছিল নোবেল বিজয়ী লেখক পাওলো কোয়েলহো’র বিশ্বখ্যাত গ্রন্থ ‘দ্য আলকেমিস্ট’। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে, গ্রাম ও শহরের মানুষের মিলিত অংশগ্রহণে জ্ঞানচর্চা, পাঠ-আলোচনা ও মানবিক সংলাপের মধ্য দিয়ে দিনটি রূপ নেয় এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতায়।

চারিদিকে বিস্তীর্ণ হলুদ রঙের দিগন্তপ্লাবিত সরিষা ফুলের ক্ষেতে গোলাকারভাবে বসে শীতের মৃদুমন্দ বাতাস ও মিঠে রোদের আবহে আয়োজন করা হয়েছে পাঠচক্রের। পাঠচক্রবন্ধুদের আলোচনা, আড্ডা, গান ও কবিতায় বিকেলে হয়ে সন্ধ্যায় অবতীর্ণ হয় জ্ঞানযাত্রা ও প্রতিবেশ অধ্যয়ন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীর বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাঠচক্র সদস্য সায়মা আক্তার তৌফার সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করে পাঠচক্রবন্ধু অভিজিৎ কুমার তরফদার। আরো আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, নুরুন্নবী হৃদয়, মিঠুন হোসেন, লিমা, স্বপ্না, জান্নাতুল ফৈরদৌস ইলা, খালিদ হাসান মৃধা প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন লিমা এবং কবিতা আবৃত্তি করেন স্বপ্না। এ সময় উপস্থিত ছিলেন মাছরাঙা টিভির যশোর জেলা প্রতিনিধি রাহুল রায় ও দৈনিক রানারের স্টাফ রিপোর্টার এস এ সিয়াম।

আয়োজকরা বলেন, সমাজে জ্ঞানের চর্চা দুর্বল হলে জন্ম নেয় অজ্ঞতা, অন্ধত্ব, বর্বরতা ও দাসত্ব-যা সহজেই সভ্যতা ও সংস্কৃতিকে বিপন্ন করে তোলে। শিক্ষা ও জ্ঞান মানুষকে মুক্ত করে এই অন্ধকার থেকে; গড়ে তোলে সৌন্দর্যবোধসম্পন্ন, মানবিক ও কল্যাণমুখী মনন।

তাঁদের ভাষায়, উদার, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় সমাজ নির্মাণে জ্ঞানের প্রবাহ অপরিহার্য। সমতা, ন্যায় ও ন্যায্যতার চেতনায় আলোকিত সমাজ গঠনের জন্য দরকার উন্নত মানুষ-আর উন্নত মানুষের জন্য প্রয়োজন রুচির উন্নয়ন ও শীলিত জীবনবোধের দীক্ষা।

পাঠচক্রে আলোচনায় উঠে আসে ‘দ্য আলকেমিস্ট’-এর কেন্দ্রীয় দর্শন। বক্তারা উল্লেখ করেন, এই উপন্যাস আমাদের শেখায়-মানুষ যখন সত্যিকারের কল্যাণমুখী স্বপ্ন দেখে এবং তা বাস্তবায়নে আন্তরিক হয়, তখন প্রকৃতি ও বিশ্ব নিজেই সেই স্বপ্নের পক্ষে সহযাত্রী হয়ে ওঠে। ব্যক্তিগত স্বপ্নের মধ্য দিয়েই যে সার্বজনিক কল্যাণের পথ তৈরি হতে পারে-এ বোধই বইটির প্রধান অনুপ্রেরণা।

এই আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রতিবেশ অধ্যয়ন-প্রকৃতিকে পাঠ করা, বোঝা ও অনুভব করা। বিস্তীর্ণ হলুদ ফুলে মোড়ানো প্রান্তর, গ্রামীণ জীবনের স্বাভাবিক ছন্দ, ধ্যানযোগ, প্রকৃতির কোলে আহার এবং সন্ধ্যায় অগ্নি-প্রজ্বলনের মধ্য দিয়ে খেজুর রস উপভোগ-সব মিলিয়ে জ্ঞানচর্চা রূপ নেয় এক সামগ্রিক জীবনানুভূতিতে।

দিনব্যাপী কর্মসূচিতে ছিল আগমন ও অভ্যর্থনা, চা-চক্র, জ্ঞানযাত্রা, হলুদ ফুলের রাজ্যে পরিভ্রমণ, পাঠচক্র ও পাঠ-প্রতিক্রিয়া, মধ্যাহ্নভোজ, উন্মুক্ত পাঠ ও আলোচনা, পিঠা পর্ব এবং স্থানীয় শিশু-কিশোরদের মাঝে বই বিতরণ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

X