সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোরের অক্ষর শিশু শিক্ষালয়ের ব্যতিক্রমী আয়োজন

তালপাতায় হাতে খড়ি দু'শ শিশু শিক্ষার্থীর

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম
যশোরের অক্ষর শিশু শিক্ষালয়ের ব্যতিক্রমী আয়োজন তালপাতায় হাতে খড়ি দু’শ শিশু শিক্ষার্থীর। ছবি গ্রামের কাগজ

পৌষের সকালে মিষ্টিরোদ গায়ে মেখে দাদী ও মায়ের সাথে হাতেখড়ি উৎসবে এসেছিল শিশু আদিয়াত ফাইয়াজ। তালপাতায় ‘অ, আ, ক, খ’ লেখার আনন্দে মেতে উঠেছিল ফাইয়াজ। আদুরে গলায় ফাইয়াজের অভিব্যক্তি ‘পাতায় অ আ লিখেছি, আমার খুব আনন্দ লাগছে, আমি খুব খুশি।’ শুধু ফাইয়াজ নয়; প্রায় দু’শ শিশুকে হাতে খড়ি দিয়ে এই ‘হাতেখড়ি উৎসব’ উদযাপন করেছে যশোর উদীচী পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়।

শনিবার (১০ জানুয়ারি) সকালে যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে এই হাতেখড়ি উৎসবের আয়োজন করা হয়। হাতেখড়ি উৎসবে আলোকিত মানুষ শিশুদের হাত ধরে তালপাতার উপর লিখে তাদের বিদ্যা অর্জনের শুভসূচনা করেন। হাতেখড়ি উপলক্ষে শনিবার সকাল থেকেই ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে বসেছিল শিশুমেলা। শিশুমেলায় স্বতঃপ্রণোদিত হয়ে উপস্থিত ছিলেন অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার আলোকিত মানুষেরা। এ আলোকিত মানুষের হাত ধরেই আলোকিত জীবন গড়ার প্রত্যয় নিয়ে শিক্ষা জীবনের শুরুতে দেয়া হলো হাতেখড়ি।

ফারজানা বৃষ্টি নামে এক অভিভাবক বলেন, ‘আমার যমজ সন্তানকে নিয়ে এসেছি তালপাতার হাতে খড়ি দিতে। এটি প্রশংসিত ও ভিন্নধর্মী আয়োজন। এ ধরণের আয়োজন যশোরে কেউ করে না। ছোট ছোট ছেলেমেয়েদের এমন পরিবেশে পেয়ে খুব ভালো লাগছে। এমন আয়োজনের ধারাবাহিকতা থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। যশোরের বৃহৎ পরিসরে এ আয়োজনে অভিভূত হয়েছেন অন্য অভিভাবক ও শিক্ষার্থীরাও।

অতিথিদের জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মধ্যে শুরু হয় এ উৎসব। এরপর একে একে উদীচী শিশু শিল্পীদের সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করা হয়। এরপর অতিথিদের নিয়ে তালপাতায় লিখে শিশুদের হাতেখড়ি দেন গুণীজনেরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ পাভেল চৌধুরী। তিনি বলেন, স্কুল জীবনে জ্ঞানার্জনের শুরুতে সার্বজনীন এমন আয়োজন উপস্থিত কোমলমতি শিশুদের অনুপ্রাণিত করবে। শিক্ষার শুরুতে শিশুদের নিয়ে এমন আয়োজন করায় উদীচীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে এই ধরণের আয়োজনে ব্যক্তি উদ্যোগ ছাড়াও সরকারের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অতিথিদের নিয়ে তালপাতায় লিখে শিশুদের হাতেখড়ি দেন, মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, অক্ষর শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ শৈলেশ কুমার রায়, সাংবাদিক ও ইতিহাস গবেষক সাজেদ বকুল প্রমুখ।

উদীচী যশোরের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু বলেন, গত ১৯ বছর ধরে এই হাতে খড়ি উৎসবের আয়োজন করা হচ্ছে। অতীতে আমাদের শিক্ষাগুরুরা নতুন শিক্ষার্থীদের হাতে খড়ির মধ্যে দিয়ে তার মঙ্গল কামনা করতো। উদীচী এই আদি সংস্কৃতি ধারণ করে, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে অতীতের সংস্কৃতিটা পৌঁছে দেওয়ার প্রয়াসের মাধ্যমে মঙ্গল কামনা করে। সর্বসাধারণের মধ্যে বিকশিত করতে এ উৎসব আয়োজনের প্রয়াস অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X