সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরের রানা প্রতাপ হত্যা মামলায় যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০১:০৫ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০১:১০ এএম
মণিরামপুরের রানা প্রতাপ হত্যা মামলায় মিজানুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ  | ছবি : গ্রামের কাগজ

যশোরের মণিরামপুরে আলোচিত রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলায় সন্দেজনক এক আসামিকে আটক করেছে ডিবি পুলিশ।

আটক মিজানুর রহমান মণিরামপুর উপজেলার কুমারঘাটা মনোহরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে। বৃহস্পতিবার সন্ধারাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে।

এলাকাবাসীর দাবী রানা প্রতাপ চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। এছাড়াও তিনি ছিলেন ব্যবসায়ী ও নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। গত ৫ জানুয়ারি সন্ধ্যায় রানা প্রতাপ বৈরাগী মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে তার বরফ কলে অবস্থান করছিলেন।

এমন সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহত রানার বাবা তুষার কান্তি বৈরাগী বাদী হয়ে মঙ্গলবার মনিরামপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই কামরুজ্জামান আটক করেন মিজানুর রহমানকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X