সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে অনলাইন প্রতারণার অভিযোগে থানায় মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম
যশোরে অনলাইন প্রতারণার অভিযোগে থানায় মামলা ¦ ছবি: প্রতীকী

অনলাইন প্লাটফর্ম মাল্টিপল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠানের পণ্য ভুয়া সেল দেখিয়ে এক যুবকের কাছ থেকে কমিশনের ৬ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে যশোর কোতোয়ালী থানা একটি মামলা হয়েছে।

বুধবার প্রতারণার অভিযোগে কক্সবাজারের এক যুবকের বিরুদ্ধে মামলাটি হয়েছে। ওই যুবকের নাম মোবারক হোসেন (২২)। তিনি কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ গোয়ালিয়া পালং গ্রামের নুরুল হকের ছেলে। আর মামলাটি করেছেন যশোরের উপশহর এফ ব্লক এলাকার এক ব্যাক্তি।

এজাহারে তিনি উল্লেখ করেছেন, তিনি অনলাইনে পণ্য বিক্রয় করার জন্য শফিফাই নামে একটি অ্যাকাউন্ট চালু করেন। আসামি মোবারক হোসেনের সাথে তার ফেসবুক ও ইনস্টাগ্রাম এর মাধ্যমে পরিচয় হয়। আসামি মোবারক হোসেনের `সাখাওয়াত হোসেন" নামে ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি রয়েছে। বেশ কিছুদিন কথাবার্তার একপর্যায়ে মোবারক হোসেন প্রস্তাব দেন যে- অনলাইনের মাধ্যমে ল্যাপটপ কিনে তা বিক্রি করে দিতে পারবেন। আগে কোনো টাকা দিতে হবে না। শুধুই শিপমেন্ট খরচ দিলেই হবে।

এর জন্য শতকরা কুড়ি টাকা কমিশন দিতে হবে। তিনি তার প্রস্তাবে রাজি হন। মাল্টিপল নেটওয়ার্ক নামে তার অনলাইন প্লাটফর্মে ৪৯ হাজার মার্কিন ডলার মূল্যের (বাংলাদেশের মুদ্রায় ৬১ লাখ ২৫ হাজার টাকা) ল্যাপটপ বিক্রি করেছে বলে জানায়।

প্রোডাক্ট শিপিং বাবদ তার কাছ থেকে ৬ লাখ ২০ হাজার টাকা নেয়। পরবর্তীতে তার কোম্পানির ব্যাংকে কোন ডলার না আসায় তিনি বাবর আলীর সাথে যোগাযোগ করেন। কিন্তু বাবর আলী বিভিন্ন ধরনের অজুহাতসহ তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। বাধ্য হয়ে তিনি থানায় মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X