সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাগরণী চক্র ফাউন্ডেশনের সূবর্ণজয়ন্তী ‘জাগরণের ৫০ বছর’ উৎসব শুরু

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
জাগরণী চক্র ফাউন্ডেশনের সূবর্ণজয়ন্তী ‘জাগরণের ৫০ বছর’ উৎসব উপলক্ষে বেলুন উড়িয়ে দেয়া হয় ¦ ছবি: গ্রামের কাগজ

উৎসব আয়োজনে যশোরে উদযাপিত হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন সূবর্ণজয়ন্তী ‘জাগরণের ৫০ বছর’। ফাউন্ডেশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বুধবার (৭ জানুয়ারি) নানা আয়োজনে উৎসবের পর্দা উঠেছে।

সকাল সাড়ে ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। ৫০ জন শিল্পীর অংশগ্রহণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কবুতর ও বেলুন উড়িয়ে সূচনা হয় জাগরণ শোভাযাত্রার। ৫০ জন সুবিধাভোগী কর্তৃক ৫০টি পায়রা অবমুক্তকরণ করা হয়।

যশোরে উদযাপিত হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন সূবর্ণজয়ন্তী ‘জাগরণের ৫০ বছর’ ¦ ছবি: গ্রামের কাগজ

এ সময় জাগরণী চক্র ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ সভাপতি খন্দকার কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু। সূবর্ণজয়ন্তীর থিমসংয়ের সাথে সাথে নৃত্যের পর শুরু হয় জাগরণ শোভাযাত্রা।

শহরে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শেষে জাগরণী চক্র কার্যালয়ে জাগরণ বৃক্ষ (ছাতিম গাছ) রোপণ এবং প্রতিষ্ঠাতা ও অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। এরপর পাশেই আর্ট ক্যাম্প ও গল্প কথা’র আয়োজন করা হয়। এখানে স্মৃতিচারণ করেন বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ।

জাগরণী চক্র ফাউন্ডেশনের সূবর্ণজয়ন্তী ‘জাগরণের ৫০ বছর’ উৎসব উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ¦ ছবি: গ্রামের কাগজ এছাড়া বিকেল ৪টায় জাগরণী সমাবেশে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৫ জন প্রান্তিক সুবিধাভোগীর জীবনকথা, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আর্টক্যাম্পের প্রখ্যাত শিল্পীবৃন্দ, সংস্থার ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত স্টাফ ও তাদের স্ত্রী বা মা’কে সম্মাননা দেওয়া হবে।

সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যঞ্জন থিয়েটারের পরিবেশনায় নাটিকা ‘যশস্বী আর্যপুত্র’ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে থাকবে আতশবাজির ঝলকানি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X