সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
একপক্ষের দাবি আওয়ামীলীগের দোসর

যশোরে ছাত্রজনতার হাতে খেলাফত মসলিসের হাফেজ শামসুর আটক, রাষ্টবিরোধী মামলায় চালান

শিমুল ভূইয়া
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
খেলাফত মসলিসের হাফেজ শামসুর । ছবি-গ্রামের কাগজ

যশোরে খেলাফত মজলিসের এক কর্মীকে ধরে কোতোয়ালি থানায় সোপর্দ করেছে ছাত্রজনতা। পরে রাষ্ট্রবিরোধী ও বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক হাফেজ মাওলানা শামসুর রহমান যশোর সদর উপজেলার কুতুরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। শামসুর রহমান হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিসের সক্রিয় কর্মী। ছাত্রজনতার দাবি, হাফেজ শামসুর রহমান আওয়ামী লীগের দোসর এবং দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তাদের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে আটকের পর থানায় দেয়া হয়। পরে পুলিশ তাকে পূর্বে দায়ের হওয়া একটি পেন্ডিং মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। এদিকে, এটিকে পূর্বপরিকল্পিত ও প্রতিহিংসার জেরে এমন করা হয়েছে বলে দাবি করেছেন স্বজন ও খেলাফত মজলিসের জেলার নেতারা।

থানা সূত্র জানিয়েছে, গত ৮ আগস্ট যশোরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন থেকে সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রোবেল হোসেনকে আটক করে পুলিশ। পরদিন সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেন যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম। মামলায় দুই সিবিএ নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়ে আরও ৪০–৫০ জনকে আসামি করা হয়। সোমবার রাতে এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন শামসুর রহমান এমন দাবি করে স্থানীয় ছাত্রজনতা তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

এরপর থেকেই থানা এলাকায় ছাত্রজনতা ও খেলাফত মসলিসের নেতাকর্মীরা জড় হন। থানা প্রাঙ্গনেই মুখোমুখি অবস্থানে রুপ নেয়।

খেলাফত মজলিসের যশোর জেলা শাখার সভাপতি ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ খুলনা বিভাগীয় সংগঠক হাফেজ মাওলানা আব্দুল্লাহ দাবি করেন, শামসুর রহমান একজন দায়িত্বশীল ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। মুলত কুতুবপুর গ্রামের শোয়াইব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে শামসুর রহমান মামলা করায় প্রতিশোধ হিসেবে পূর্বপরিকল্পিতভাবে মব তৈরি করে তাকে বাড়ি থেকে তুলে এনে লাঞ্ছিত ও মারধর করা হয়েছে। পরে মিথ্যা অভিযোগ দিয়ে থানায় সোপর্দ করা হয়। একজন হাফেজের উপর এমন নির্যাতন মেনে নেয়া হবেনা। এ ঘটনার তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক শোয়াইব হোসেন। তিনি বলেন, শামসুর রহমান ধর্মীয় পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে তার যোগসাজশ রয়েছে। শোয়াইব দাবি করেন, আওয়ামী লীগের সরকারের আমলে এই শামসুর শোয়াইবকে শিবির নেতা এবং তার বাবাকে জামায়াত নেতা আখ্যা দিয়ে মিথ্যা মামলা করেছিলেন। ওই মামলায় শোয়াইবের সাজা হয় এবং তিনি জেলও খাটেন। তবে সেই জের ধরে নয়, বরং স্থানীয়রা একত্র হয়েই শামসুরকে থানায় সোপর্দ করেছে এমনটাই দাবি করেন শোয়াইব।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, ছাত্রজনতার অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে। আর প্রমাণ না মিললে আইন অনুযায়ী অব্যাহতির আবেদন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X