সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোর জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ

টাক মিলন ও মাসুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম
টাক মিলন ও মাসুদ । ছবি-গ্রামের কাগজ

যশোর জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন ওরফে টাক মিলন এবং তার সহযোগী মাসুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছাদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আসামিদের মধ্যে জাহিদ হোসেন ওরফে টাক মিলন যশোর শহরের পুরাতন কসবা এলাকার শেখ রুস্তম আলীর ছেলে। অপর আসামি মাসুদ বেনাপোল উপজেলার কাগমারি গ্রামের শহীদুল্লাহ খানের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যশোর শহরের লালদীঘি পাড়ে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় টাক মিলন এজাহারনামীয় আসামি।

ঘটনার পর থেকেই টাক মিলন যশোর ছেড়ে আত্মগোপনে ছিলেন। পরে গত ১৯ ডিসেম্বর ঢাকার একটি এলাকা থেকে তাকে ও তার সহযোগী মাসুদকে আটক করে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তদন্তকারী কর্মকর্তা তাদের আদালতে সোপর্দ করেন।

এরপর ২১ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেককে একদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X