সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হলুদের চাদরে মোড়া অভয়নগরের ফসলের মাঠ

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম
হলুদের চাদরে মোড়া অভয়নগরের ফসলের মাঠ । ছবি -গ্রামের কাগজ

যশোরের অভয়নগর উপজেলার মাঠজুড়ে এখন শুধু হলুদের ছোঁয়া। সরিষা ফুলের উজ্জ্বলতায় সোনালি কার্পেটের মতো সাজানো মাঠ দুলছে শীতের হিমেল বাতাসে। অনুকূল আবহাওয়া, সময়মতো চাষ ও উন্নত জাতের বীজের ব্যবহারে চলতি মৌসুমে সরিষার আবাদ ও ফলন নিয়ে কৃষকদের মধ্যে বাম্পার ফলনের আশা জেগেছে। এই হলুদ দোলায় মোড়া মাঠ এখন কেবল কৃষকের জীবিকার উৎস নয়, বরং প্রকৃতিপ্রেমীদের টানে ভরপুর। পড়ন্ত বিকালে বাসন্তী রঙের সাজে তরুণ-তরুণীরা ক্যামেরাবন্দি করছেন গ্রামীণ সৌন্দর্যের মনোমুগ্ধকর মুহূর্ত। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার চাষযোগ্য ১ হাজার ৩৬০ হেক্টর জমির মধ্যে ১ হাজার ৩৪০ হেক্টর জমিতেই সরিষার আবাদ করা হয়েছে। কোদলা বাহিরঘাট, পালপাড়া, মথুরাপুর, পাইকপাড়া, ভাটপাড়া, সিঙ্গেড়ী, সুন্দলী, পায়রা ও চলিশিয়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপক আবাদ লক্ষ্য করা গেছে। এ বছর কৃষকদের মধ্যে বিএডিসি'র উচ্চফলনশীল জাত-বারি-১৪, বারি-১৫, বারি-১৭, বিনা-৯ ও 'সম্পদ' জাতের সরিষা বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। কৃষি প্রণোদনার আওতায় উন্নত মানের বীজ, সার ও ফসল সংরক্ষণের ব্যাগ বিতরণ করা হয়েছে, যা আবাদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরজমিন দেখা গেছে, অধিকাংশ সরিষা খেতে ইতিমধ্যে ফুল ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকদের আশা, বিঘাপ্রতি ৪ থেকে ৭ মণ পর্যন্ত সরিষা উৎপাদন সম্ভব হবে, যা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। মৌয়ালরা মাঠজুড়ে মৌ বাক্স স্থাপন করায় মধু উৎপাদন বাড়ছে, অন্যদিকে পরাগায়ণের মাধ্যমে সরিষার ফলনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন বলেন, কৃষকদের উদ্বুদ্ধ করা, মানসম্মত বীজ ও সার বিতরণ এবং ফসল সংরক্ষণের ব্যাগ সরবরাহ সব কার্যক্রম পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষায় বাম্পার ফলন নিশ্চিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X