মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
ডা. রউফ ও সানাবিল ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ

বিনামূল্যে ছয়জনকে কৃত্রিম পা প্রদান, ১০ জনের হাঁটু সোলডার অপারেশন

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
বিনামূল্যে কৃত্রিম পা প্রদান ও  সোলডার অপারেশন উদ্বোধন। ছবি-গ্রামের কাগজ

অসুস্থতাজনিত কারণে মানুষ ডাক্তারের চেম্বারে যাবেন, ডাক্তার রোগ নির্ণয় করে যথাযথ চিকিৎসা দেবেন-এটাই স্বাভাবিক ও সর্বাধিক প্রচলিত প্রথা। কিন্তু এর বাইরেও ব্যতিক্রমী ঘটনা ঘটছে। ভীনদেশ কিংবা দেশের অন্য কোনো জেলায় নয়, যশোরেই একজন মানবিক ব্যক্তি ব্যতিক্রমী উদ্যোগ এবং তা প্রতিনিয়ত বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানবিক সেই ব্যক্তি হলেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এ এইচ এম আব্দুর রউফ। বিভিন্ন দুর্ঘটনা কিংবা অপচিকিৎসাজনিত কারণে পা হারানো মানুষদের কৃত্রিম পা প্রদান, ক্ষতিগ্রস্ত হাঁটু পরিবর্তন ও সোল্ডার (কাঁধ) জয়েন্টের জটিল অপারেশন হচ্ছে বিনামূল্যে। একই সাথে অসহায় পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সবই কিছুর ব্যবস্থা করছেন ডাক্তার রউফ।

গত ২ জানুয়ারি ডাক্তার রউফের সার্বিক তত্ত্বাবধানে পঙ্গু হাসপাতালে যশোরে আয়োজন করা হয় আড়ম্বর অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে সানাবিল ফাউন্ডেশনের সহযোগিতায় নতুন করে ৬ জনকে কৃত্রিম পা প্রদান করা হয়। ১০জনকে রোগীর হাঁটু ও সোল্ডার জয়েন্ট অপারেশন করা হয়। একই সাথে একজনকে কর্মসংস্থানের জন্য উপহার দেয়া হয় ইঞ্জিনচালিত ভ্যান। অপারেশনে সরাসরি অংশগ্রহণ করেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর হোসেন, ডাক্তার এ এম ফরিদ উদ্দিন আহমেদ, ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই, ডাক্তার রফিকুল ইসলাম খান শিমুল, ডাক্তার মাহামুদুল হাসান ও ডাক্তার পার্থ প্রতিম চক্রবর্তী। এছাড়াও কৃত্রিম পা প্রদানসহ উপকারভোগীদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার খন্দকার এ এ রিজভী, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটে সাবেক সিইও অধ্যাপক ডাক্তার এম এ রশিদ, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এএইচএম আহসান হাবিব, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা।

এ অনুষ্ঠান থেকে জানা যায়, ঝিকরগাছা উপজেলার বিষ্ণুপুর গ্রামের ৬৭ বছর বয়সী ইউসুফ আলী ইঞ্জিন ভ্যানে যাত্রী ও মালামাল বহন করে জীবিকা নির্বাহ করতেন। মাস সাতেক আগে অসুস্থ শরীর নিয়ে কর্মে বের হন তিনি। মাটিকুমড়া নামকস্থানে দুর্ঘটনায় পড়েন। ইঞ্জিন চালিত ভ্যানটি তার বাম পায়ের উপর পড়ে। এতে বাম পা এতোটায় ক্ষতিগ্রস্ত হয় যে সর্বোচ্চ চেষ্টা করেও সেটি রক্ষা করা সম্ভব হচ্ছিলো না। ফলে জীবন রক্ষার্থে ইউসুফ আলীর বাম পা কেটে ফেলেন ডাক্তাররা। তার কর্মের একমাত্র সম্বল ইঞ্জিন ভ্যানটি বিক্রি করে চিকিৎসা খরচ মেটাতে হয় তাকে। চিকিৎসা নিয়েছিলেন পঙ্গু হাসপাতাল যশোরে। দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ববরণের সাথে ইউসুফ আলীর জীবনে যোগ হয় চরম অস্বচ্ছলতা। অর্থাভাবে অনাহারে অনেকদিন কাটিয়েছেন তিনি। এ খবরটি জানতে পারেন অধ্যাপক এ এইচ এম আব্দুর রউফ। খবর দেন ইউসুফ আলীকে। তাকে একটি নতুন ইঞ্জিনচালিত ভ্যান উপহার দেন। স্বাভাবিকভাবে যাতে চলাফেরা করতে পারেন তার জন্য সানাবিল ফাউন্ডেশনের সহযোগিতা নিয়ে কৃত্রিম পা দেবেন বলেও আশ্বস্ত করা হয়।

দুর্ঘটনায় পা ও হাত হারানো শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার তানজিম ইসলাম নামে এক যুবকও একটি ইঞ্জিন চালিত রিক্সা উপহার দিয়েছেন ডাক্তার রউফ। এছাড়াও দুর্ঘটনায় পা হারিয়ে মানবেতন জীবনযাপন থেকে মুক্তি পেয়ে কৃত্রিম পা উপহার পাওয়াদের মধ্যে রয়েছেন যশোর শহরের বেজপাড়ার বিজু, সদর উপজেলার নোঙ্গরপুর গ্রামের ইমরান হোসেন, মাহিদিয়া গ্রামের মোজাম্মেল হোসেন, সিলুমপুর গ্রামের পাপিয়া খাতুন, কেশবপুরের তবিবুর রহমান এবং খুলনার রাজু।

উপকারভোগী প্রত্যেকে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে এমন মহৎ কাজ অব্যাহত রাখার প্রত্যাশাও করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত দেশ বরেণ্য বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার খন্দকার এ এ রিজভী, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটে সাবেক সিইও অধ্যাপক ডাক্তার এম এ রশিদসহ অন্য অতিথিরা বলেন, উদার মানসিকতা এবং মানুষের জন্য কিছু করার আগ্রহ না থাকলে কারো পক্ষেই এমন সাহসী উদ্যোগ নেয়া সম্ভব নয়। টাকা থাকলেই হবে না। ভালো কাজে ব্যয় করার মন থাকতে হবে। ডাক্তার রউফের সার্বিক সহযোগিতায় যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অসহায় মানুষগুলোকে সঠিক চিকিৎসা এবং অন্যান্য সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার ২শ’ জন মানুষের কৃত্রিম পা সংযোজনের একটি তালিকা করা হয়েছে। যারা কোনো না কোনো দুর্ঘটনায় পা হারিয়েছেন। ২ জানুয়ারি নতুন ৬জনসহ এ পর্যন্ত ৪৬ জনের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। তাদের ফলোআপ চিকিৎসাও করা হচ্ছে বিনামূল্যে।

সানাবিল ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার আজিজুল ইসলাম ফিলিপ ঘোষণা দিয়েছেন পঙ্গুত্বের অভিশাপ থেকে মানুষকে মুক্ত করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। দেশের যেকোনো প্রান্তের মানুষ এ কর্মসূচির অন্তর্ভুক্ত হবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X