সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে আহত জুলাই যোদ্ধা এনামকে দেখতে হাসপাতালে নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম
যশোরে আহত জুলাই যোদ্ধা এনামকে দেখতে হাসপাতালে নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিত ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকিকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

আজ রোববার (০৪ জানুয়ারি) সকালে এনাম সিদ্দিকির ছুরিকাঘাতের খবর শুনেই তারা হাসপাতালে ছুটে আসেন।

এ সময় তারা দোষীদের দ্রুত আটকের দাবি জানান। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এনাম সিদ্দিকি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি। চিকিৎসকদের ভাষ্যমতে, তিনি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। তিনি একজন নিরীহ ব্যক্তি। তার অপরাধ কী, তা আমরা বুঝতে পারছি না। তিনি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং জাতীয়তাবাদী দলের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আমার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন এটাই কি তার অপরাধ? যদি তাই হয়ে থাকে, তাহলে সকলকে সঙ্গে নিয়েই এ ঘটনার জবাব দেওয়া হবে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনকে বানচাল করা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে একের পর এক সহিংস ঘটনা ঘটানো হচ্ছে। উল্লেখ্য, রোববার সকালে যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে নিজ এলাকায় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X