সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জেলা বিএনপি সভাপতি সাবুর

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৪২ এএম
যশোর জেলা বিএনপি সভাপতি সাবু

যশোরে সন্ত্রাসীদের গুলিতে নিহত আলমগীরকে হাসপাতালে দেখতে গিয়ে প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।

এ সময় তিনি দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে বিপুল পরিমাণ অস্ত্র নিখোঁজ হয়েছিল, সেগুলো এখনো অপরাধীদের হাতেই রয়ে গেছে।

এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এসব অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়া আলমগীর হত্যাকাণ্ডের ঘটনায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানান।

উল্লেখ্য, শনিবার রাত আনুমানিক সাতটার দিকে দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেন নিহত হন। এ সংবাদ পেয়ে জেলা বিএনপির সভাপতি তাকে দেখতে হাসপাতালে যান এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X