সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর-৫ ও ৬ আসন : জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন বাতিল

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরে আরোও দুটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। শনিবার যশোর-৫ ও যশোর-৬ আসনের মনোনয়নপত্র যাছাই বাছাই করা হয়। এতে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (০৩ জানুয়ারি) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর-৫ (মণিরামপুর) ও যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

যশোর-৫ (মণিরামপুর) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৮ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ও চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ চার প্রার্থী হলেন, বিএনপি মনোনীত রশীদ আহমাদ, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাড. শহীদ ইকবাল হোসেন। এই আসনে বাতিল হয়েছে চারজনের মনোনয়নপত্র। এর মধ্যে, মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এমএ হালিমের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া ১ শতাংশ ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হওয়ায় স্বতন্ত্র কামরুজ্জামান, এবিএম গোলাম মোস্তফা ও নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

যশোর-৬ (কেশবপুর) আসনে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এই আসনে বৈধ প্রার্থী তিনজন হলেন, বিএনপির আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর মোক্তার আলী ও এবি পার্টির মাহমুদ হাসান। বাতিল হয়েছে দু’টি মনোনয়পত্র। এর মধ্যে রয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জি এম হাসানের মনোনয়নপত্র। ত্রুটিপূর্ণ মনোনয়ন ও দলীয় অঙ্গীকারনামায় সাক্ষীর স্বাক্ষর না থাকায় এটি বাতিল করা হয়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X