সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে রেজিস্ট্রি অফিসের আগুনে পুড়ে যাওয়া দলিল নিজেরাই পোড়াতে চেয়েছিল কর্তৃপক্ষ

আসবাবপত্র ছিল অকেজো, তদন্ত কমিটি গঠন
শিমুল ভূইয়া
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:১১ এএম
যশোরে রেজিস্ট্রি অফিসের আগুনে পুড়ে যাওয়া দলিল নিজেরাই পোড়াতে চেয়েছিল কর্তৃপক্ষ

যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নথিপত্রগুলো কর্তৃপক্ষ নিজেরাই পোড়াতে চেয়েছিলেন বলে জানিয়েছেন জেলা রেজিস্ট্রার।

ইতোমধ্যে এসব নথিপত্র ধ্বংসের জন্য হেড অফিসে আবেদনও করা হয়েছিল। কিন্তু সিদ্ধান্ত আসার আগেই নথিপত্রগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত আসবাবপত্রগুলোও ছিল ব্যবহারের অনুপযোগী। এমনকি এসব আসবাবপত্র বিক্রির জন্য টেন্ডার প্রক্রিয়াও চলছিল বলে জানা গেছে।

শুক্রবার গ্রামের কাগজ-কে এসব তথ্য নিশ্চিত করেছেন যশোরের জেলা রেজিস্ট্রার আবু তালেব। তিনি আরও জানান, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত নিয়ে রহস্য এখনো কাটেনি। ভবনটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় এটি পূর্বপরিকল্পিত কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে রেজিস্ট্রি অফিসের ওই পরিত্যক্ত ভবনে আগুন লাগে। এতে ভবনটিতে সংরক্ষিত ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত প্রায় দুইশ বছরের পুরনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র ও টিপবইসহ অমূল্য ঐতিহাসিক দলিলপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ নিয়ে গ্রামের কাগজ-এ সংবাদ প্রকাশের পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই মোবাইল ফোনে পত্রিকার দপ্তরে যোগাযোগ করে নিজেদের জমির দলিল ঠিক আছে কি না সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। জেলা রেজিস্ট্রার আবু তালেব বলেন, যে ভবনে আগুন লেগেছে সেটি ২০০০ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভবনের প্রয়োজনীয় কাগজপত্র আগেই নতুন ভবনে স্থানান্তর করা হয়েছিল। পুরনো ও অপ্রয়োজনীয় নথিপত্র ধ্বংসের জন্য আবেদন করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

তিনি আরও জানান, ঘটনার পর শুক্রবার সকালে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভবনটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। ভবনটি তালাবদ্ধ ছিল বলেও তিনি উল্লেখ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, ভবনের গেটে তালা দেওয়া ছিল এবং ভেতরে কোনো স্টাফ উপস্থিত ছিল না। পাশাপাশি বিদ্যুৎ সংযোগও ছিল না। এসব বিষয় মাথায় রেখে ফায়ার সার্ভিস বিষয়টি তদারকি করছে।

এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক আশেক হাসান গ্রামের কাগজ-কে জানান, আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, সেখানে গুরুত্বপূর্ণ কিছু ছিল না।

এ ঘটনায় সংশ্লিষ্টদের একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X