সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে দারিদ্র্য বিমোচনে ব্যাংকারদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
সার্কিট হাউস পাড়া প্রাচ্য সংঘ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যশোরের উদ্যোগে আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে ব্যংকারেদের ভূমিকা শীর্ষক সেমিনারে  প্রধান অতিথির বক্ততা করেন  এম এম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। ছবি: গ্রামের কাগজ

আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ব্যাংকারদের দায়িত্ব ও ভূমিকা আরও সুদৃঢ় করার লক্ষ্যে যশোরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিবিএ) যশোরের উদ্যোগে বুধবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউস পাড়াস্থ প্রাচ্য সংঘ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের সভাপতিত্ব করেন জেলা জামায়াত ইসলামী যশোর পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি এম এম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। তিনি বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন কেবল অবকাঠামোগত অগ্রগতির মাধ্যমে সম্ভব নয়, এর সঙ্গে আর্থসামাজিক ভারসাম্য ও দারিদ্র্য বিমোচন অপরিহার্য। এ ক্ষেত্রে ব্যাংকারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাত যদি ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক জনগোষ্ঠী এবং যুবসমাজকে সহায়তার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে, তবে দারিদ্র্য হ্রাসের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ব্যাংকারদের মানবিক ও নৈতিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী অফিস সেক্রেটারি নুরই আলানুর মামুন, পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল, শহর আমির মাওলানা ইসমাইল হোসেন, খুরশিদুল আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন জেলা শাখার সেক্রেটারি মুস্তাক আহমেদ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X