সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে রিয়াল প্রতারক চক্রের সদস্য আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
ছবি-ইন্টারনেট

যশোরে বিপুল পেয়াদা (৩৭) নামে সৌদি রিয়াল প্রতারকচক্রের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক বিপুল পেয়াদা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের ইউনুস পেয়াদার ছেলে। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাকারিয়া হোসেনের কাছ থেকে সৌদি রিয়াল দেওয়ার প্রলোভনে পাঁচ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তাকে আটক করা হয়। এ ঘটনায় বিপুল পেয়াদা ও তার দুই সহযোগী একই গ্রামের ওবায়দুল ফকির এবং জুয়েল মিয়া ওরফে সুমনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী জাকারিয়া হোসেন জানান, চলতি বছরের ১০ মে তিনজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। তখন ওই তিন ব্যক্তি প্রস্তাব দেয় যে, তাদের কাছে সৌদি রিয়াল আছে এবং কম মূল্যে তাঁকে দিয়ে দিতে পারবে। ১২০০ সৌদি রিয়ালের পরিবর্তে তারা পাঁচ লাখ টাকা দাবি করে। এতে লাভের আশায় তিনি তাদের প্রস্তাবে রাজি হন। ১২ মে তারা মোবাইল ফোনে কল দিয়ে শহরের খালদার রোডে যেতে বলে। তিনি সকালে সেখানে গেলে তাঁকে সৌদি রিয়াল দেখায়। বলা হয়, নগদ পাঁচ লাখ টাকা দিলে তিনি ১০ হাজার রিয়েল পাবেন। তখন তাদের কথায় বিশ্বাস করে তিনি পাঁচ লাখ টাকা দেন। সেখানে যাওয়া মাত্রই আসামিরা তাঁর হাতে একটি ব্যাগ ধরিয়ে দেয় এবং নগদ পাঁচ লাখ টাকা নিয়ে দ্রুত চলে যায়। পরবর্তীতে তিনি দেখেন, ওই ব্যাগের মধ্যে কোনো টাকা নেই, শুধু কাগজপত্র রয়েছে।

ঘটনার পর থেকেই তিনি প্রতারকদের খুঁজতে থাকেন। গত ৩০ ডিসেম্বর যশোর শহরের আখপট্টি রোডে বিপুল পেয়াদাকে চিনে ফেললে জনতার সহায়তায় তাকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

ডিবি পুলিশের এসআই আবু হাসান জানান, আটক বিপুল পেয়াদাকে ৩১ ডিসেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X