সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে খালেদা জিয়ার মৃত্যুতে শোকের আবহ, বন্ধ দোকানপাট মার্কেট

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরেও শোকের আবহ বিরাজ করছে। শহর ও শহরতলী এলাকায় বাজার, শপিংমল ও দোকানপাট বন্ধ রয়েছে ¦ ছবি: গ্রামের কাগজ

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরেও শোকের আবহ বিরাজ করছে। শহর ও শহরতলী এলাকায় বাজার, শপিংমল ও দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় শোকের ব্যানার টাঙিয়ে কোরআন তেলাওয়াতও বাজানো হচ্ছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

যশোর শহর ঘুরে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক দিবস ঘিরে যশোরের বিভিন্ন স্থানে দোকানপাট বন্ধ রয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরেও শোকের আবহ বিরাজ করছে। শহর ও শহরতলী এলাকায় বাজার, শপিংমল ও দোকানপাট বন্ধ রয়েছে ¦ ছবি: গ্রামের কাগজ

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মার্কেট, শপিং মল ও বিপণিবিতান বন্ধ রয়েছে। শোক ও শ্রদ্ধা জানাতে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি সারাদেশে দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে।

ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন আপসহীন নেত্রী, গণতন্ত্রের প্রতীক ও দেশমাতৃকার সাহসী কণ্ঠস্বর।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরেও শোকের আবহ বিরাজ করছে। শহর ও শহরতলী এলাকায় বাজার, শপিংমল ও দোকানপাট বন্ধ রয়েছে ¦ ছবি: গ্রামের কাগজ

সংগঠনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানানো হয়।

খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শোক, শ্রদ্ধা ও নীরবতার আবহ বিরাজ করছে। দোকানপাট বন্ধ, দোয়া মাহফিল ও শোক কর্মসূচির মধ্য দিয়ে মানুষ শেষবারের মতো এই রাজনৈতিক নেত্রীকে সম্মান জানাচ্ছেন। যশোর শহরের বড়বাজার, আরএন রোড, কাপুড়িয়াপট্টি, মাইকপট্টিসহ গোটা শহরের প্রায় সব দোকানপাটই বন্ধ রয়েছে। সিটিপ্লাজা, জেসটাওয়ারসহ শপিংমলগুলোও বন্ধ রয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরেও শোকের আবহ বিরাজ করছে। শহর ও শহরতলী এলাকায় বাজার, শপিংমল ও দোকানপাট বন্ধ রয়েছে ¦ ছবি: গ্রামের কাগজ

এদিকে জেলা শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে নেতাকর্মীরা প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X