রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরের বিকে ফ্যাশনের মালামাল চুরি মামলায় তিনজনের বিরুদ্ধে চার্জশিট

কাগজ সংবাদ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

যশোরের বিকে ফ্যাশনের গার্মেন্টস সামগ্রী চুরির মামলায় তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই হামিদুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলেন, যশোর সদরের বেড়বাড়ি গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে শিমুল ওরফে পচা, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রামের গণেশ চন্দ্র সাহার ছেলে এবং শাহ মখদুম থানার বড় বনগ্রামের বাগানপাড়ার বর্তমান বাসিন্দা শুশান্ত কুমার সাহা ও মৃত জীবেন্দ্রনাথ সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহা। মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ৬ নভেম্বর দুপুরে বিকে ফ্যাশনের যশোর শহরের পালবাড়ি তেতুলতলা এলাকার শোরুমের কর্মী ইমন হোসেন নিউমার্কেটের জেআর কুরিয়ার সার্ভিস থেকে প্রায় ৫ লাখ টাকার গার্মেন্টস সামগ্রী নিয়ে শোরুমে যাচ্ছিলেন। পথিমধ্যে পালবাড়ি মোড়ে পৌছালে কৌশলে ইমনকে রিকশা থেকে নামিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায় চালক শিমুল। পরে বিকে ফ্যাশনের মালিক বিকে লিটন কোতোয়ালি থানা পুলিশকে জানায়। পুলিশের অভিযানে প্রথমে সুশান্ত কুমার সাহা আপনকে আটক করা হয়। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয় এবং কার্তিক নামে অপর একজনকে আটক করা হয়। এ ঘটনায় লিটনের ভাই মামুদ রানা তিনজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X