মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে প্রার্থীদের সংবাদ সম্মেলন

কাগজ সংবাদ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
যশোরে জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে প্রার্থীদের সংবাদ সম্মেলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেও পাঁচ দলের ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে পারেননি। এ জন্য মনোনয়নপত্র জমাদানের সুযোগ চেয়ে সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর জেলা রিটার্নিং অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন তারা। লিখিত অভিযোগে তারা দাবি করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এসেও তারা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি।

এদিকে, প্রেসক্লাব যশোরের মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করেছে যশোরে মনোনয়ন জমা দিতে না পারা ৬ প্রার্থী।

তারা হলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য যশোর-৩ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, খেলাফত মজলিশ যশোর জেলা সভাপতি যশোর-৩ আসনের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ ও মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি যশোর-৫ আসনের প্রার্থী মাওলানা তবিবুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) যশোর-৪ আসনের প্রার্থী আবু মুছা, গণঅধিকার পরিষদের নেত্রী যশোর-৬ আসনের প্রার্থী জেসিনা মুর্শিদ প্রাপ্তি ও গণঅধিকার পরিষদের নেতা যশোর-৪ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ।

প্রার্থীরা লিখিত আবেদনে উল্লেখ করেছেন, ২৯ ডিসেম্বর সকাল থেকে বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশে সশরীরে উপস্থিত হয়ে কার্যালয়ের ভেতরে নির্দিষ্ট বুথ থেকে সিরিয়াল নম্বর সংগ্রহ করে অপেক্ষমাণ থাকি। এই অবস্থায় অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন গ্রহণ চলতে থাকায় বিকেল ৫টা অতিক্রান্ত হওয়ায় সবাইকে অপেক্ষায় থাকার জন্য জানানো হয়। বলা হয়, সবার মনোনয়নপত্র গ্রহণ করা হবে। কিন্তু ৫টা ৪০ মিনিট পর্যন্ত তিনি মনোনয়নপত্র গ্রহন করলেও এরপর তিনি সময় শেষ জানিয়ে আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করেননি। আবেদনে মনোনয়নপত্র জমাদানের মুহূর্তে পরিস্থিতি বিবেচনায় নিয়ে যে প্রার্থীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত ছিলেন তাদের মনোনয়নপত্র গ্রহণ করার অনুরোধ এই প্রার্থীরা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য যশোর-৩ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ জানান, আমরা যথাসময়ে মনোনয়নপত্র দাখিলের জন্য উপস্থিত ছিলাম। আমাদের অপেক্ষা করতেও বলা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই মনোনয়নপত্র গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। যেহেতু আমরা উপস্থিত ছিলাম, এজন্য আমাদের মনোনয়নপত্র গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন জানিয়েছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X