সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ককটেল ও পেট্রোল বোমাসহ আটক যুবদল নেতা রানার একদিনের রিমান্ড মঞ্জুর

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
যুবদল নেতা মাসুদ আল রানা । ছবি-সংগৃহীত

যশোরে ককটেল, পেট্রোল বোমা ও ধারালো অস্ত্রসহ আটক যুবদল নেতা মাসুদ আল রানার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দেন। রানা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তিনি যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী রানার বাড়িতে অভিযান চালায়। অভিযানে রানাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার রান্নাঘরের পেছনের অংশ থেকে ৭টি ককটেল, কাঁচের বোতলে তৈরি ৩টি পেট্রোল বোমা, একটি ছোরা এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খান বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শুভ কুমার রায় আসামি মাসুদ আল রানার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। সোমবার শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X