সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোরে ৩২ শিল্পীকে বিদেশ পাঠানোর নামে

টাকা আত্মসাতের অভিযোগে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
ছবি: ইন্টারনেট

যশোরে ৩২ জন শিল্পী ও আবৃত্তিশিল্পীকে বিদেশে অনুষ্ঠানে পাঠানোর নামে ভিসার জন্য টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলা করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী বেজপাড়ার স্মৃতিকণা লাল। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে ২০২৬ সালের ২০ তারিখে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই যশোরকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন, যশোর কেশবপুরের বিলাস কুমার বিশ্বাস (৩৬), চাঁদপুর হাজীগঞ্জের রূপক চন্দ্র রায় (৩৭), লক্ষ্মীপুর সদর উপজেলার ফারুক গাজী (৪৫)। মামলার বিবরণে জানা গেছে, স্মৃতিকণা তার পরিচিত শিল্পী সাগরিকা সাহা তাকে আসামিদের সঙ্গে পরিচয় করান। তারা বিভিন্ন দল গঠন করে শিল্পীদের বিদেশে পাঠিয়ে অনুষ্ঠান করানোর প্রস্তাব দেন। এতে শিল্পী, আবৃত্তিশিল্পী, নৃত্যশিল্পী ও যন্ত্রিকাররা অন্তর্ভুক্ত হবেন। পরে স্মৃতিকণা লাল যশোর, ঢাকা ও চট্টগ্রামের ৪৩ জন শিল্পীর তালিকা পাঠান। আসামিরা সেই তালিকার মধ্যে ৩২ জনকে মনোনীত করেন। এর মধ্যে যশোরের মৌরাণী বসু, বৈদ্যনাথ অধিকারী, রাধে শ্যাম পাল, সুমন আচার্য, শাহরিন সুলতানা নিশি, উপমা রানী সাহা, কাজী শাহেদ নেওয়াজ, অতনু অধিকারী, প্রসেনজিৎ ব্যানার্জি, সুকুমার আইচ, মিতা আক্তার, নামিরা নেওয়ার ওয়ারিদ্র, রাফিয়াত নাসির কথা, জান্নাতুল নাইমা সোনিয়া, দিপু মন্ডল, প্রদীপ কুমার সরকার, ঢাকার সোমা দাস, তিথি দে, জন সুমিত, দেউলী দুলাল, সাজু দেব, সাইফুল ইসলাম সাকি, রিমা চট্টগ্রামের অর্ণব আচার্য, ঋতু বড়ুয়া, শুভাশিস দত্ত তন্ময়, দেবাশীষ চৌধুরী, সৃজন রায়সহ অন্যান্যরা আছেন। পাসপোর্টের জন্য ৩২ জন শিল্পী তাদের কাগজপত্র হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বারে পাঠান। এরপর ভিসা প্রসেসিংয়ের জন্য তিন লাখ ৭৯ হাজার ৯০০ টাকা আসামি রূপক চন্দ্র রায়ের ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে পাঠানো হয়। কিছুদিন পর আসামিরা যোগাযোগ বন্ধ করেন এবং শিল্পীদের বিদেশে পাঠানোর কথা অস্বীকার করেন। বাধ্য হয়ে এ মামলা করেন স্মৃতিকণা লাল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X