সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

স্টাফ রিপোর্টার ও রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি :
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ এএম
ডা. শরিফুল ইসলাম

যশোরের মণিরামপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. শরিফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯ টার দিক মণিরামপুর উপজেলার সাংগঠনিক প্রোগ্রাম শেষ করে মোটরসাইকেল যোগে রাজগঞ্জে নিজ বাসায় ফেরার পথে তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার এই আকস্মিক মৃত্যুতে মণিরামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ডা. শরিফুল ইসলাম একজন সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন ধরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মণিরামপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ।

মরহুমের জানাজার নামাজ ও দাফন প্রক্রিয়া সোমবার অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X