মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মণিরামপুর রশীদকে অবাঞ্চিত ঘোষনা কাপনের কাপড় পরে বিএনপির বিক্ষোভ

জাহাঙ্গীর আলম, মণিরামপুর(যশোর) :
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
বিএনপির হাজার হাজার নেতা-কর্মীরা গায়ে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে । ছবি-প্রতিনিধি

যশোর-৫(মণিরামপুর) আসনে বিএনপির জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসচিব রশীদ বিন ওয়াক্কাসকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। একইসঙ্গে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীরা গায়ে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে যশোর-৫ আসন থেকে গত ৪ ডিসেম্বর বিএনপির মনোনয়ন পাওয়া ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের সমর্থকরা কাফনের কাপড় পরে এ বিক্ষোভ করেন। জানা গেছে, উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে বিএনপির ও তার অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা পৌরশহরের দলীয় কার্যালয়ে জড়ো হন। এরপর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাড, মকবুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, জাহাঙ্গীর হোসেন বিশ^াস ও বিএনপির নেতা সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুকসহ প্রমুখ। সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে জনবিচ্ছিন্ন ও অতিথি পাখি আখ্যা দিয়ে তাকে অবাঞ্চিত ঘোষনা করেন। সমাবেশে বক্তারা আরও বলেন, মুফতি রশীদ বিন ওয়াক্কাস মণিরামপুরে একজন জনবিচ্ছিন্ন মানুষ। এখানে তার কোন গ্রহন যোগ্যতা নেই। কেন্দ্রীয় নেতাদেরকে ভুল বুঝিয়ে তাকে মণিরামপুরবাসীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মণিরামপুরের মানুষ কোনো অতিথি পাখিকে কোনো ভাবেই মেনে নেবে না। বিগত ১৭ বছরে হামলা-মামলার শিকার হয়েছি আমরা। শহীদ ইকবাল এসমস্ত বিএনপির নেতা-কর্মীদের খোঁজখবর রেখেছেন। আর হঠাৎ করে একজনকে বিএনপির প্রার্থী হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। মণিরামপুর আসন থেকে বিএনপির ৭জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার মধ্যে গত ৪ ডিসেম্বর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবালকে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাতে বিএনপির সকল শ্রেনীর নেতা-কর্মীরা আনন্দে একত্রে হয়ে ২০দিন ধরে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে শহীদ ইকবালের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলাম। মণিরামপুরের মাটি ধানের শীষের ঘাঁটি, কিন্তু ষড়যন্ত্র করে বিএনপি ও ধানের শীষকে হারিয়ে ফেলা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের নেতা তারেক রহমান আরও দুদিন আগে দেশে এলে হয়তো শহীদ ইকবালের মনোনয়ন পরিবর্তনের এমন ঘটনা ঘটতো না। তাই জনাব তারেক রহমানের কাছে দাবী মণিরামপুরের বিএনপিকে বাঁচাতে হলে দ্রæতই শহীদ ইকবালের মনোনয়ন বহাল রেখে পুনরায় ঘোষনা আপনি দিবেন। সমাবেশের পর কাপনের কাপড় পরে নেতা-কর্মীরা পৌরশহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের মেইন সড়ক প্রদর্শন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় তারা যশোর-চুকনগর মেইন সড়কের পরে শুয়ে পড়ে অবস্থান নেয়। মিছিলে শ্লোগানে নেতা-কর্মীরা বলেন, হই হই রই রই রশীদ তুই গেলি কই। জনবিচ্ছিন্ন মুফতি রশীদদের অবৈধ মনোনয়ন মানি না, মানবো না। বিক্ষোভ মিছিলের নেতা-কর্মীরা যশোর-৫ আসনের বিএনপির জনপ্রিয় নেতা শহীদ ইকবাল হোসেনের দেওয়া মনোনয়ন বহাল রাখার দাবি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X