মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরের তিনটি আসনেই বিএনপির প্রার্থী বদল

বদলে যাচ্ছে ভোটের হিসেব

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনের তিনটিতেই প্রার্থী রদবদল ঘটিয়েছে বিএনপি। একেবারে মনোনয়নপত্র জমাদানের শেষ মুহূর্তে এসে এসব প্রার্থী রদবদলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলীয় নেতা-কর্মীদের ভেতরে। কোনো কোনো আসনে দলের মধ্যে ইতিমধ্যে প্রকাশ্যে ক্ষোভ-বিক্ষোভ দেখা দিয়েছে। রাজনীতি সচেতনমহল বলছেন, এই ক্ষোভ-বিক্ষোভ এবং আকস্মিক প্রার্থী পরিবর্তনে বদলে যাচ্ছে বিএনপির ভোটের হিসেব-নিকেশ।

বুধবার যশোর জেলার ছয়টি আসনের মধ্যে তিনটিতেই প্রার্থী পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি। তারমধ্যে একটিতে পরিবর্তন করে দেয়া হয়েছে বিএনপি জোটের শরিক দলের নেতা এবং বাকি দু’টিতে নতুন প্রার্থী হয়েছেন নিজ দলের মনোনয়ন প্রত্যাশী বিদ্রোহী দুই নেতা।

বুধবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যশোর-০১ (শার্শা), যশোর-০৫ (মণিরামপুর) ও যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থী পরিবর্তন করেন। যশোর-৬ (কেশবপুর) আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। এর ফলে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কাজী রওনকুল ইসলাম শ্রাবণ শেষ পর্যন্ত মনোনয়ন থেকে বাদ পড়লেন। আর যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন পেলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। ফলে এ আসনে বাদ পড়লেন প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

এর আগে বুধবার দুপুরে যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়। সেখানে প্রাথমিক মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের পরিবর্তে জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়।

বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন হয়। এই আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। এর ফলে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কাজী রওনকুল ইসলাম শ্রাবণ শেষ পর্যন্ত মনোনয়ন থেকে বাদ পড়লেন। বুধবার রাতেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আবুল হোসেন আজাদের হাতে মনোনয়নের টিকিট তুলে দেওয়া হয়। টিকিটে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে। আর এ মনোনয়নপত্রের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রাতেই ছড়িয়ে পড়ে। যাতে পক্ষে-বিপক্ষে মতামত তুলে ধরে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলের সাধারণ নেতা-কর্মীরা।

এর আগে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর গত দেড় মাস ধরে তিনি এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের মাধ্যমে শ্রাবণের পরিবর্তে আবুল হোসেন আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলো।

এদিকে, মনোনয়ন পরিবর্তনের খবরে শ্রাবণপšি’দের মধ্যে হতাশা দেখা দিলেও আজাদপšি’দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।

দলীয় সূত্র আরও জানায়, আবুল হোসেন আজাদ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে কেশবপুর বিএনপির দুঃসময়ে একজন পরীক্ষিত সংগঠক হিসেবে নেতাকর্মীদের পাশে ছিলেন। রাজনৈতিক হামলা-মামলার কঠিন সময়েও তিনি নির্যাতিত নেতাকর্মীদের আশ্রয় ও সহায়তা দিয়েছেন।

মনোনয়নের ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেন, ‘আলহামদুল্লিাহ। দল আমাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করেছে। দলের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে কেশবপুরবাসীর ভালবাসা ও সমর্থনে এই আসনে ধানের শীষকে বিজয়ী করতে পারবো ইনশাআল্লাহ।’

এদিকে, নানা নাটকীয়তার পর যশোর-১ (শার্শা) আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।

দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থী নুরুজ্জামান লিটনকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির বলেন, দল থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি নুরুজ্জামান লিটনকে দেওয়া হয়েছে। এরপর দল থেকে তাকে প্রতীক দেওয়া হবে।

এ বিষয়ে যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, দল থেকে আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। দল প্রাথমিকভাবে অনেকের নাম ঘোষণা করতে পারে। কিন্তু দল থেকে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণার বিষয়ে আগেই বলে দেওয়া হয়েছিল। সেখানে চূড়ান্ত প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ জন্য আমি দলের সবার কাছে কৃতজ্ঞ।

এই আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকে তিনি এলাকায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ, সভা-সমাবেশ করে আসছিলেন। তবে এই আসনে তার বিপরীতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাবেক সভাপতি বর্তমান উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। শুরু থেকেই তারা সবাই বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির বিরোধিতা করে প্রার্থিতা বাতিলের দাবিতে একাট্টা হয়ে কর্মসূচিও পালন করেছেন।

তাদের দাবি ছিলো, বিগত ১৭ বছর আওয়ামী লীগ আমলে তৃণমূলসহ অনেকেই নির্যাতিত হয়েছেন। এসব তৃণমূলকে মূল্যায়িত করা হয়নি। মফিকুল হাসান তৃপ্তি দলের দুঃসময়ে এলাকায় আসেননি। নেতাকর্মীদের খবর রাখেননি। তাই এ মনোনয়ন পরিবর্তনের দাবি তোলেন তারা।

এদিকে, বুধবার দুপুরে যশোর-৫ (মণিরামপুর) আসনে হঠাৎ করে বিএনপির প্রার্থী বদল হয়ে যায়। এই আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম (একাংশ) এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোপূর্বে প্রাথমিকভাবে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে এই আসনে বিএনপির মনোনয়ন প্রদান করা হয়েছিল।

এদিকে, মণিরামপুর আসনে বিএনপির প্রার্থী বদলে নেতাকর্মীদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। কারণ ইতোপূর্বে বিভিন্ন নির্বাচনে এই আসনে বিএনপি দলীয় প্রার্থীর বিপরীতে জোটের শরীক দলকে ছাড় দিয়েছে। এবার প্রাথমিকভাবে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে এই আসনে বিএনপির মনোনয়ন প্রদান করা হয়েছিল। এতে নেতাকর্মীদের মাঝে উ”ছ¡াসের সৃষ্টি হয়। প্রার্থী শহীদ ইকবালও নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েন। ফলে এই আসনে ধানের শীষের নতুন জোয়ার সৃষ্টি হয় বলে দলীয় সূত্রগুলোর দাবি। কিš‘ হঠাৎ করেই প্রার্থী বদলের ঘোষণায় তারা হতাশায় নিমজ্জিত হয়েছেন। ফলে এই নেতাকর্মীদের জোটের শরীকের প্রার্থীর পক্ষে মাঠে নামানো কিভাবে সম্ভব হবে তা নিয়েও দুঃশ্চিন্তা রয়েছে। এ জন্য নেতাকর্মীরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্যও কেন্দ্রের কাছে আবেদন করেছেন।

এ ব্যাপারে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কেন্দ্রের সিনিয়র নেতাদের সিদ্ধান্ত নিয়ে কিছু বলার নেই। তবে এই সিদ্ধান্তে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন।

মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানিয়েছেন, মণিরামপুরে বিএনপির প্রার্থীর পরিবর্তে জোটের প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে- এটি তৃণমূলের নেতাকর্মীরা মানতে পারছেন না। এ জন্য তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। তাই তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আহŸান জানিয়েছেন। সিদ্ধান্ত বদল না হলে নির্বাচনে এর প্রভাব পড়ারও আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

যশোর-৫ মণিরামপুর আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির হাজারো নেতাকর্মী। পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আক্তার খান, খান শফিয়ার রহমান, সন্তোষ স্বর প্রমুখ।

তবে নতুন মনোনীত প্রার্থী মুফতি রশীদ বিন ওয়াক্কাস বলেছেন, যেহেতু প্রাথমিক একজনকে মনোনয়ন দেওয়ার পর প্রার্থীর পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে কিছুটা ক্ষোভ হতাশা থাকবেই। বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করেন। তাই দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে তারা তার সাথেই থাকবেন। তিনি বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী মাঠে নামবেন।

রাজনীতি সচেতনমহল বলছে, যশোরের ছয়টি আসনের মধ্যে তিনটি আসনেই বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তনে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, তার প্রভাব পড়বে সাধারণ ভোটারদের মধ্যেও। আর তাতে বদলে যেতে পারে এ জেলার ভোটের সব হিসেব-নিকেশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

X