সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী কারাগারে

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এএম
যশোরে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী কারাগারে |  ছবি: গ্রামের কাগজ

ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যশোরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার আটককৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আটককৃতরা হলেন, যশোর সদরের ভেকুটিয়া গ্রামের বাবর আলী বিশ্বাসের ছেলে ও যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জvমির আলী, চাঁচড়া রায়পাড়ার মৃত আব্দুল খালেক বিশ্বাসের ছেলে ও পৌর আওয়ামী লীগের সদস্য বাবলু, অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের ইমামুল শেখের ছেলে ইনজামুল শেখ, ঝিকরগাছা উপজেলার সাদির আলী গ্রামের আলী হোসেনের ছেলে আকুল হোসেন, বেনাপোল উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম, মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের মোজাহার আলীর ছেলে হামিদুল ইসলাম এবং ঘুঘুরাইল গ্রামের খালেক দফাদারের ছেলে ইউনুচ আলী।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর যশোর সদরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যে তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় দায়ের করা মামলায় জড়িত সন্দেহে পুলিশ জমির আলী ও বাবলুকে আটক করে। এ ছাড়া, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর জামতলা বাজারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করে।

এ মামলার অন্যতম আসামি মাহাবুব হাসান দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার দিবাগত গভীর রাতে সৈয়দপাড়া গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশ। অন্য আসামিদের নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X