মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
আধিপত্য দ্বন্দ্বে খুন হয় আলভী 

অভিযুক্তদের কয়েকজন এখনও  মাদক ও সন্ত্রাসের সাথে জড়িত

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
তানজিন আল সাকিব আলভীর । ছবি-গ্রামের কাগজ

এলাকায় আধিপত্য দ্বন্দ্ব এক যুগ আগে খুন হওয়া কলেজ ছাত্র যশোর উপশহরের তানজিন আল সাকিব আলভীর পরিবার এখনও ন্যায় বিচার পায়নি। অথচ ওই হত্যায় জড়িত অভিযুক্তদের মধ্যে কয়েকজন এলাকায় এখনও প্রকাশ্যে থেকে মাদক ও সন্ত্রাসের সাথে জড়িত রয়েছে। তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আলভীর কয়েক বন্ধু। তথ্য মিলেছে ২০১২ সালের ৩০ অক্টোবর নিজ এলাকায় কলেজ ছাত্র তানজিন আল সাকিব আলভী নৃশংসভাবে খুন হয়। এ ঘটনায় তার পরিচিত প্রতিপক্ষরা জড়িত বলে ওই সময় প্রচার হয়। এফ ব্লকের জুলফিকার আলীর ছেলে আলভী যশোর শিক্ষাবোর্ড কলেজের ছাত্র ছিল। পড়াশুনার পাশাপাশি ওই সময় অসৎ সংঘে মিশে প্রতিপক্ষের রোষানলে পড়ে। ওই সময় একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনায় বিরোধ চরমে ওঠে। ওই সময় স্থানীয় কয়েকজন আলভীকে মারপিট করাসহ হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে ২০১২ সালের ৩০ অক্টোবর ঢাকা থেকে আসা সেলিম নামে এক বন্ধুকে নিয়ে আলভী ঘুরতে বের হয়। এস ব্লক ও সেক্টর এলাকার মাঝামাঝি স্থানে স্থানীয় একটি চক্র তাদের ধাওয়া করে। এসময় সেলিম পালিয়ে আত্মরক্ষা করে। আর আলভীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনায় শেখহাটি, এস ব্লক ও এফ ব্লকের কয়েকজন জড়িত ছিল বলে পুলিশ তথ্য পায়। এছাড়া পরিবারের পক্ষ থেকে একটি মামলাও দেয়া হয়। ওই মামলার পর কেটে গেছে প্রায় এক যুগেরও বেশি সময়। আলভীর কয়েক বন্ধুর দাবি এক যুগেও তারাসহ আলভীর পরিবার ন্যায় বিচার পায়নি। উল্টো অভিযুক্তদের কেউ কেউ এলাকায় প্রকাশ্যে থেকে মাদক ব্যবসা করছে। উঠতিদের নষ্ট করছে। এলাকার পরিবেশ বিঘ্নিত করছে। এছাড়া এলাকায় সন্ত্রাসী তৎপরতা সাথেও জড়িত হয়ে পড়েছে ওই চক্রের কেউ কেউ। তাদের ব্যাপারে খোঁজখবর নিতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। ওই চক্রের ভয়ে কেউ অভিযোগ করতে সাহস পা্েচ্ছনা এমন অভিযোগও করেছেন অনেকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X