সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
স্বাস্থ্য বিভাগের অভিযান

খাজুরায় তিনটি ক্লিনিক ‘সিলড’

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা । ছবি-গ্রামের কাগজ

যশোরে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার দিনব্যাপী সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা খাজুরার ফারিয়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক, খাজুরা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার ও মা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স অভিযান পরিচালনা করে বন্ধ ঘোষণা করেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। বুধবার রাতে সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী পারভিন আক্তার বানু বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় তারা দেখতে পান এ সব প্রতিষ্ঠানে নেই আর নেই। থাকে না ইমারজেন্সি মেডিকেল অফিসার, নেই বৈধ কাগজপত্র, রিপোর্ট ছাড়া হয় ভুয়া মেডিকেল টেকনোলজিস্টির স্বাক্ষরে। অপারেশন থিয়েটার পরিদর্শন করে দেখতে পায় জরাজীর্ণ অবস্থা। অপারেশনে ব্যবহৃত সরঞ্জামগুলোর বেহাল অবস্থা। মানা হচ্ছে না নিয়মনীতি। নেই বর্জ্য ব্যবস্থাপনা। একই রকম অবস্থা দেখা যায় প্যাথলজি ও স্যাম্পল রুমেও।

এছাড়া, ওয়ার্ডগুলোতে ছিল গুমোট পরিবেশ। সেখানে রয়েছে মারাত্মক অক্সিজেনের ঘাটতি। রয়েছে ময়লা-আবর্জনার স্তুপ, অপর পাশে শুয়ে আছেন নবজাতক ও মায়েরা। পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই বললেই চলে। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এ সকল অভিযোগে খাজুরার ফারিয়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক, খাজুরা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার ও মা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স বন্ধ ঘোষণা করেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সব প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে। সিভিল সার্জন মাসুদ রানা জানান, বৈধ কাগজপত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার কোনো সুযোগ নেই। কেউ যদি অসাধু পন্থা অবলম্বন করে প্রতিষ্ঠান পরিচালনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অনুমোদনহীন কোনো প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারবে না। এ সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযান অব্যহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X