সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বড়দিনে বেনাপোল স্থলবন্দর বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

স্টাফ রিপোর্টার, বেনাপোল
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম
বেনাপোল স্থলবন্দর

বেনাপোল স্থলবন্দর বড়দিন ও সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এবং শুক্রবার (২৬ ডিসেম্বর) ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল এই দুইদিন স্বাভাবিকভাবে চলবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বুধবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বড়দিন এবং শুক্রবারের সাপ্তাহিক ছুটির কারণে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভারতীয় পণ্য খালাস ট্রাক বন্দর ত্যাগ করতে পারবে। আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, যাত্রীরা পাসপোর্ট প্রদর্শন করলে বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন, যদিও পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

উল্লেখ্য, এর আগে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকার নজির ছিল। সেই সময়ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল।

বেনাপোল স্থলবন্দর ভারতের সঙ্গে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পোর্ট, যেখানে ছুটির দিনে সুনির্দিষ্ট পরিকল্পনার কারণে ব্যবসায়িক ও যাত্রী চলাচল নির্বিঘ্নে পরিচালনা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X