সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে মাকে চাকু ঠেকিয়ে টাকা আদায়ের চেষ্টা যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
যশোরে মাকে চাকু ঠেকিয়ে টাকা আদায়ের চেষ্টা । ছবি প্রতিকী

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে মাকে চাকু ঠেকিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে মাদকাসক্ত যুবক মুনতাসির ইসলামকে আটক হয়েছেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুনতাসিরের মা ফরিদা ইসলাম জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দেন। এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে মামলা করেছেন। মুনতাসির ইসলাম মৃত একরামুল ইসলামের ছেলে।

ফরিদা ইসলাম জানিয়েছেন, তার স্বামী চার বছর আগে মারা যান। তাদের ছেলে মুনতাসির নেশাগ্রস্ত। তিনি বিভিন্ন বন্ধু-বান্ধবকে বাড়িতে নিয়ে এসে মাদকদ্রব্য সেবন করে এবং কিছু বললে পরিবারের সদস্যদের মারধর করার চেষ্টা করে। এছাড়া তার স্বামীর রেখে যাওয়া সঞ্চয়ের মুনাফার টাকা খরচ করে ফেলে এবং নেশার টাকার জন্য মা-বাবার উপর চাপ সৃষ্টি করে।

মঙ্গলবার সকালে ঢাকা থেকে বাড়ি ফেরার পর মুনতাসির টাকা দাবিতে মা ফরিদা ইসলামের ওপর চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অস্বীকার করলে তিনি একটি চাকু দেখিয়ে ভীতি সৃষ্টি করেন এবং মারধরের চেষ্টা করেন। ভয়ে মা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুনতাসিরকে আটক করে এবং দুটি চাকুসহ থানায় নিয়ে যায়। এই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে মুনতাসিরকে কারাগারে পাঠিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X