সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া

জাহাঙ্গীর আলম, মণিরামপুর(যশোর)
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী  উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল । ছবি-প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে যশোরের মণিরামপুরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেকমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন কবীরের পরিচালনায় দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পৌর যুবদলের আহবায়ক আব্বাস আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব মাসুদ হোসেনসহ উপজেলা স্বেচ্ছাসেবক নেতা-কর্মীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে পৌর শহরের মেইন সড়কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এরআগে দুপুরে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপজেলা ও পৌর শহরের চাল ব্যবসায়ী ও মিল মালিক সমিতির নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত পিএস হারুন অর রশীদ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X