সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বিএনপির উদ্যোগে দুইটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
যশোরে বিএনপির উদ্যোগে দুইটি ফ্রি মেডিকেল ক্যাম্প ¦ ছবি: গ্রামের কাগজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোর নগর এবং সদর উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পগুলো আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখা, যেখানে পৌর সদরের এম এস টি পি স্কুল এন্ড কলেজ মাঠ এবং সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত মেডিকেল ক্যাম্প দুটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে বিএনপির রাজনীতি করি। আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলাম শহীদ জিয়াউর রহমানের আদর্শ এই অঞ্চলে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। জিয়াউর রহমান এবং তরিকুল ইসলামের রাজনীতি ছিল মানুষের জন্য রাজনীতি। মানুষের সুখে দুখে বিপদে আপদে থাকার রাজনীতি। তাদের আদর্শ ধারণ করে আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। তাদের সুখ দুঃখের সাথী হবার চেষ্টা করি। যখন বারবার তাদের ভোটের অধিকার হরণ করেছে। সেই অধিকার আদায়ের জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছি। মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে আন্দোলন করেছি।

তিনি বলেন, আমাদের অভিভাবক তরিকুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে বেগম খালেদা জিয়া যশোর- ২৫০ শয্যা হাসপাতাল এবং যশোর মেডিকেল কলেজ তৈরি করেছিলেন। দীর্ঘ ১৮ বছর আগে মেডিকেল কলেজ তৈরি হলেও সেখানে কোন হাসপাতাল তৈরি হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা দিয়েছেন, জনগণ সমর্থনে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। পরে অনিন্দ্য ইসলাম অমিত দুটি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহ সভাপতি গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। মেডিকেল ক্যাম্পের তত্ত্বাবধানকারী ড্যাব নেতা ফারুক এহতেশাম পরাগ জানান, দুটি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, গ্যাস্ট্রোএন্ট্রোলজী, নেফ্রলজী, নিউরোমেডিসিন, গাইনী, শিশু, নাক কান গলা, অর্থোপেডিক্স, চক্ষু, সার্জারী, ডেন্টালসহ মোট ১৩ টি বিষয়ে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করছেন। প্রতি রোগীকে বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে। কোন রোগীর অপারেশনের প্রয়োজন হলে সেটিও বিনামূল্যে করা হবে। আগামী তিন মাস পর্যন্ত প্রতি রোগীকে ফলোআপ চিকিৎসা প্রদান করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X